Ezekiel 40:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে সেই স্থানে নিয়ে গেলেন, আর দেখ, এক জন পুরুষ; তাঁর আভা ব্রোঞ্জের আভার মত, তাঁর হাতে কার্পাসের একটি দড়ি ও মাপবার একটি নল ছিল এবং তিনি দ্বারে দাঁড়িয়ে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন, আর আমি এক পুরুষকে দেখলাম যার চেহারা পিতলের মতো; হাতে মসিনার দড়ি ও মাপকাঠি নিয়ে তিনি দ্বারে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে সেই স্থানে লইয়া গেলেন, আর দেখ, এক পুরুষ; তাঁহার আভা পিত্তলের আভার ন্যায়, তাঁহার হস্তে কার্পাসের এক রজ্জু ও পরিমাণার্থক এক নল ছিল, এবং তিনি দ্বারে দাঁড়াইয়া ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে সেই স্থানে লইয়া গেলেন, আর দেখ, এক পুরুষ; তাঁহার আভা পিত্তলের আভার ন্যায়, তাঁহার হস্তে কার্পাসের এক রজ্জু ও পরিমাণার্থক এক নল ছিল, এবং তিনি দ্বারে দাঁড়াইয়া ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন আর আমি একটা মানুষকে দেখলাম যার দেহ ব্রোঞ্জের মত ঝক্মক করছিল। হাতে মসীনার দড়ি ও মাপের কাঠি নিয়ে তিনি ফটকে দাঁড়িয়ে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন আর আমি একটা মানুষকে দেখলাম যার শরীর ব্রোঞ্জের মত ঝক্মক করছিল। হাতে মসীনার দড়ি ও মাপের কাঠি নিয়ে তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে আরও কাছে নিয়ে এলেন। আমি দেখলাম, একটি মানুষ। দেহ তাঁর মাজা পেতলের মত চক্চক্ করছে। তাঁর হাতে রয়েছে একটি গজ ফিতে আর একটি মাপকাঠি। তিনি দাঁড়িয়ে আছেন দেউড়ির পাশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে সেখানে নিয়ে গেলেন| সেখানে, ঘসা মাজা পিতলের মত চক্চক্ করছে এমন একজন পুরুষকে দেখলাম| সেই লোকটির হাতে মাপার জন্য ফিতে ও লাঠি ছিল| তিনি ফটকের ধারেই দাঁড়িয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে সেখানে নিয়ে আনলেন। দেখ, এক পুরুষ; তাঁর চেহারা ব্রোঞ্জের মতো। তাঁর হাতে কার্পাসের এক দড়ি ও মাপার লাঠি ছিল এবং তিনি শহরের দরজায় দাঁড়িয়ে ছিলেন।