Ezekiel 40:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার মণ্ডপগুলো বাইরের প্রাঙ্গণের পাশে এবং তার উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল; এবং তার উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল; এবং তার সিঁড়ির আটটি ধাপ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বারান্দার মুখ ছিল বাইরের উঠানের দিকে; চৌকাঠের বাজুতে খেজুর গাছ খোদাই করা ছিল, সেখানে উঠবার সিঁড়ির আটটি ধাপ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং তাহার উপস্তম্ভে খর্জ্জুরাকৃতি ছিল; এবং তাহার আরোহণীর আটটী ধাপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল; এবং তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল; এবং তাহার আরোহণীর আটটি ধাপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিতরের উঠানের দক্ষিণমুখী ফটকে ঢুকবার কামরার মুখ ছিল বাইরের উঠানের দিকে। ফটকে ঢুকবার পথের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিতরের উঠানের দক্ষিণমুখী দরজায় ঢুকবার কামরার মুখ ছিল বাইরের উঠানের দিকে। দরজায় ঢুকবার পথের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানেও উঠোনমুখী প্রবেশকক্ষ, খেজুর গাছ খোদাই করা দেওয়াল আছে এবং এই দেউড়িতে উঠে গেছে আট ধাপের একটি সিঁড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং এর বারান্দা ছিল দরজার পথের শেষে বাইরের প্রাঙ্গণের গায়ে| প্রবেশ পথের দুই পাশের দেওয়ালে খেজুর গাছের চিত্র খোদাই করা ছিল| আটটা সিঁড়ির ধাপ পার হলেই সেই দরজা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার বারান্দাগুলি বাইরের উঠানের পাশে এবং তার দেয়ালগুলিতে খোদাই করা খেজুর গাছ ছিল এবং তার ওপরে যাওয়ার জন্য আটটী ধাপ।