Ezekiel 40:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলো ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারদিকে তার ও তার মণ্ডপের জানালা ছিল, লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় পঁচিশ হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ঘর, থামগুলি এবং বারান্দার মাপ অন্যগুলির মতো একই হল। প্রবেশদ্বার এবং তার বারান্দার চারিদিকে সরু জানালা ছিল। এটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মত এই ফটকেও জানলা ছিল। ফটকটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য দরজার মত এই দরজায়ও জানালা ছিল। দরজাটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানকার প্রহরীদের কক্ষ, প্রবেশ কক্ষ, ঘরের ভিতরের দেওয়াল—সবকিছুরই মাপ অন্য দেউড়ির ঘরগুলির সমান। সেখানে চারিদিকে আছে জানালা এবং প্রবেশ কক্ষটিতেও জানলা আছে। এরও মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ঘরগুলি, পাশের প্রাচীর ও বারান্দার মাপগুলি অন্য প্রবেশ দ্বারের সমান ছিল| প্রবেশ পথের ও বারান্দার চারদিকে অনেক জানালা ছিল| প্রবেশ পথটি লম্বায়় 50 হাত ও চওড়ায় 25 হাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার বাসা, দেয়াল ও বারান্দাগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল এবং চারিদিকে তার ও তার বারান্দার জানালা ছিল; দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।