Ezekiel 40:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার মণ্ডপগুলো বাইরের প্রাঙ্গণের পাশে ছিল এবং এদিকে ওদিকে তার উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল এবং তার সিঁড়ির আটটি ধাপ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বারান্দার মুখ বাইরের উঠানের দিকে ছিল; চৌকাঠের বাজুর দুই পাশে খেজুর গাছ খোদাই করা ছিল, সেখানে উঠবার সিঁড়ির আটটি ধাপ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে ছিল, এবং এদিকে ওদিকে তাহার উপস্তম্ভে খর্জ্জুরাকৃতি ছিল, এবং তাহার আরোহণীর আটটী ধাপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে ছিল, এবং এদিকে ওদিকে তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল, এবং তাহার আরোহণীর আটটি ধাপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ঢুকবার কামরার মুখ ছিল বাইরের উঠানের দিকে। ফটকে ঢুকবার পথের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ঢুকবার কামরার মুখ ছিল বাইরের উঠানের দিকে। দরজায় ঢুকবার পথের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবেশকক্ষটির মুখ বাইরের উঠোনের দিকে। অলিন্দের দেওয়ালগুলির গায়ে খেজুর গাছ খোদাই করা, প্রবেশ মুখ পর্যন্ত আট ধাপের একটি সিঁড়ি উঠে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং প্রবেশ পথের শেষে ভিতরের প্রাঙ্গণেই ছিল এর বারান্দা| প্রবেশ পথের দুই পাশেই ছিল খোদাই করা খেজুর গাছের আকৃতি| আটটি ধাপ পার হলেই সেই দরজায় পৌঁছানো যেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার বারান্দাগুলি বাইরের উঠানের পাশে ছিল এবং এর উভয় দিকে খেজুর গাছ ছিল এবং আরোহণ করার আটটি ধাপ ছিল।