Ezekiel 40:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলো এবং চারদিকে জানালা ছিল; লম্বায় পঞ্চাশ ও চওড়ায় পঁচিশ হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন তার ঘর, থামগুলি এবং বারান্দার চারিদিকে সরু জানালা ছিল। এটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপগুলি এবং চারিদিকে বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলি এবং চারিদিকে বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মত এই ফটকেও জানলা ছিল। ফটকটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য দরজার মত এই দরজায়ও জানালা ছিল। দরজাটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যগুলির মত এখানেও আছে প্রহরীকক্ষ, অলিন্দের সুসজ্জিত দেওয়াল, একটি প্রবেশকক্ষ এবং চারিদিকে জানালা। এর মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ঘরগুলি, পাশের দেওয়াল ও বারান্দার মাপগুলিও অন্য দ্বারগুলির সমান হল| প্রবেশ পথের ও তার বারান্দার চারধারে অনেক জানালা ছিল| প্রবেশ পথটি মাপে দৈর্ঘ্যে 50 হাত ও প্রস্থে 25 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর বাসা, দেয়াল ও বারান্দাগুলির পরিমাপ অন্য দরজার মতো একই ছিল এবং চারিদিকে জানালা ছিল; দ্বার এবং এর বারান্দা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।