Ezekiel 40:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার উপস্তম্ভগুলো বাইরের প্রাঙ্গণের পাশে এবং এদিকে ওদিকে উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল; এবং তার সিঁড়ির আটটি ধাপ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বারান্দার মুখ বাইরের উঠানের দিকে ছিল; চৌকাঠের বাজুর দুই পাশে খেজুর গাছ খোদাই করা ছিল, সেখানে উঠবার সিঁড়ির আটটি ধাপ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার উপস্তম্ভগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং এদিকে ওদিকে উপস্তম্ভে খর্জ্জুরাকৃতি ছিল; এবং তাহার আরোহণীর আটটী ধাপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার উপস্তম্ভগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং এদিকে ওদিকে উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল; এবং তাহার আরোহণীর আটটি ধাপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার থাম দু’টা ছিল বাইরের উঠানের দিকে; সেগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার থাম দু’টা ছিল বাইরের উঠানের দিকে; সেগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবেশকক্ষটির মুখ বাইরের উঠোনের দিকে। আট ধাপের একটি সিঁড়ি দেউড়ির দিকে উঠে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং এর বারান্দাটি ছিল প্রবেশ পথের শেষে বাইরের প্রাঙ্গণের গায়ে| প্রবেশ পথের দুই পাশের দেওয়ালে খেজুর গাছের আকৃতি খোদাই করা ছিল| আটটি ধাপ পার হলেই সেই ফটক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর বারান্দা বাইরের উঠানের মুখোমুখি; এর উভয় দিকে খেজুর গাছ এবং ওপরে ওঠার আটটি ধাপ ছিল।