Ezekiel 40:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দ্বারের বারান্দায় এদিকে দুই টেবিল, ওদিকে দুই টেবিল ছিল, তার কাছে পোড়ানো-কোরবানী, গুনাহ্ কোরবানী ও দোষ-কোরবানী পশু জবেহ্ করা হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বারের বারান্দায় দুদিকে দুটি করে টেবিল ছিল, তার উপরে হোমার্থক, পাপার্থক ও দোষার্থক-নৈবেদ্য বধ করা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দ্বারের বারাণ্ডায় এদিকে দুই মেজ, ওদিকে দুই মেজ ছিল, তাহার নিকটে হোমার্থক, পাপার্থক, ও দোষার্থক বলি হনন করা হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দ্বারের বারান্দায় এদিকে দুই মেজ, ওদিকে দুই মেজ ছিল, তাহার নিকটে হোমার্থক, পাপার্থক, ও দোষার্থক বলি হনন করা হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফটকে ঢুকবার কামরার দু’পাশে দু’টা করে টেবিল ছিল। সেগুলোর উপরে পোড়ানো-উৎসর্গ, পাপ-উৎসর্গ ও দোষ-উৎসর্গের পশুর মাংস টুকরা করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরজায় ঢুকবার কামরার দু’পাশে দু’টা করে টেবিল ছিল। সেগুলোর উপরে পোড়ানো-কোরবানী, গুনাহের কোরবানী ও দোষের কোরবানীর পশুর গোশ্ত টুকরা করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বড় ঘরটিতে চারটি টেবিল ছিল। ঘরের ভিতরে রাখা দুদিকে দুটো করে টেবিলে হোমবলি, পাপাস্খলন বলি ও মানত পূরণের বলির পশু বধ করা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বারান্দার দুই দিকে দরজার দুইধারে দুটি টেবিল ছিল| হোমবলি, পাপমোচন নৈবেদ্য, এবং অপরাধ মোচন নৈবেদ্যের জন্য পশুদের এই টেবিলেই হত্যা করা হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রত্যেক বারান্দার উভয় দিকে দুটি করে মেজ ছিল, যেখানে হোমবলি, পাপের বলি, অপরাধের বলি হত্যা করা হত।