Ezekiel 40:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই পুরুষটি আমাকে বললেন, হে মানুষের সন্তান, আমি তোমাকে যা যা দেখাব, সেসব তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকর্ণে শোন ও আমি তোমাকে যা কিছু দেখাব তাতে মনোযোগ দাও, কেননা তোমাকে সেসব দেখাবার জন্যই তোমাকে এই স্থানে আনা হয়েছে; তুমি যা যা দেখবে, তার সকলই ইসরাইল-কুলকে জানাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পুরুষ আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি চোখ দিয়ে দেখো ও কান দিয়ে শোনো এবং আমি তোমাকে যা দেখাব তার সব কিছুতে মনোযোগ দাও, কারণ সেইজন্যই তোমাকে এখানে আনা হয়েছে। তুমি যা কিছু দেখবে সবই ইস্রায়েল কুলকে বলবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই পুরুষ আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা যাহা দেখাইব, সেই সকল তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকর্ণে শ্রবণ কর ও তাহাতে তোমার চিত্ত নিবেশ কর, কেননা আমি যেন তোমাকে সে সকল দেখাই, সেই জন্যই তুমি এই স্থানে আনীত হইলে; তুমি যাহা যাহা দেখিবে, তাহা সকলই ইস্রায়েল-কুলকে জ্ঞাত করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই পুরুষ আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা যাহা দেখাইব, সেই সকল তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকর্ণে শ্রবণ কর ও তাহাতে তোমার চিত্ত নিবেশ কর, কেননা আমি যেন তোমাকে সেই সকল দেখাই, সেই জন্যই তুমি এই স্থানে আনীত হইলে; তুমি যাহা যাহা দেখিবে, তাহার সকলই ইস্রায়েল-কুলকে জ্ঞাত করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকটি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি চোখ দিয়ে দেখ ও কান দিয়ে শোন এবং আমি তোমাকে যা দেখাব তার সব কিছুতে মনোযোগ দাও, কারণ সেইজন্যই তোমাকে এখানে আনা হয়েছে। তুমি যা কিছু দেখবে সবই ইস্রায়েলীয়দের বলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকটি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি চোখ দিয়ে দেখ ও কান দিয়ে শোন এবং আমি তোমাকে যা দেখাব তার সব কিছুতে মনোযোগ দাও, কারণ সেইজন্যই তোমাকে এখানে আনা হয়েছে। তুমি যা কিছু দেখবে সবই বনি-ইসরাইলদের বলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, লক্ষ্য কর। মন দিয়ে শোন এবং যা কিছু আমি তোমাকে দেখাচ্ছি, সব গভীর মনোযোগ দিয়ে দেখ কারণ এই জন্যই আমি তোমাকে এখানে এনেছি। যা তুমি দেখবে, সব ইসরায়েলীদের গিয়ে বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষ আমায় বললেন, “হে মনুষ্যসন্তান, তোমার চোখ ও কান ব্যবহার কর| ঐসব জিনিসের দিকে দেখ ও আমার কথা শোন| আমি তোমায় যা দেখাই তাতে মন দাও হ্কারণ তোমাকে ঐসব দেখাবার জন্যই এখানে আনা হয়েছে| তুমি যা দেখবে তা অবশ্যই ইস্রায়েল পরিবারকে জানিও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পুরুষ আমাকে বললেন, “হে মানুষের-সন্তান, আমি তোমাকে প্রকাশ করি, সেই সব তুমি তোমার চোখে দেখো এবং তোমার কানে শোনো এবং তাতে তোমার মন স্থির কর, কারণ আমি যেন তোমার কাছে সে সব প্রকাশ করি। তুমি যা দেখবে, তা সবই ইস্রায়েল-কুলকে জানিও।”