Ezekiel 40:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্বারের পাশে এদিকে চারটি টেবিল, ওদিকে চারটি টেবিল ছিল; সবসুদ্ধ আটটি টেবিল ছিল যার উপরে কোরবানীর যন্ত্রপাতি রাখা হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দ্বারের এক পাশে চারটি ও অন্য পাশে চারটি টেবিল ছিল—মোট আটটি—যার উপরে বলি বধ করা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বারের বগলে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল; সর্ব্বশুদ্ধ আট মেজ, তদুপরি [বলি] হনন করা হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বারের পার্শ্বে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল; সর্বসুদ্ধ আট মেজ, তদুপরি [বলি] হনন করা হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে ফটকের একপাশে চারটা ও অন্য পাশে চারটা মোট আটটা টেবিল ছিল যার উপর উৎসর্গের পশুর মাংস টুকরা করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দরজার একপাশে চারটা ও অন্য পাশে চারটা মোট আটটা টেবিল ছিল যার উপর কোরবানীর পশুর গোশ্ত টুকরা করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে সবশুদ্ধ আটটা টেবিল ছিল। বলির পশুদের এগুলির উপরেই বধ করা হত। চারটে টেবিল ছিল ভিতরে আর চারটে ছিল বাইরে উঠোনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ভিতরের দেওয়ালের দিকে চারটি টেবিল এবং বাইরের দেওয়ালের দিকে চারটে টেবিল – মোট আটটি টেবিল যাজকরা নৈবেদ্যের নিমিত্তে পশু বলি দেবার জন্য ব্যবহার করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দরজার উভয় পাশে চারটি করে মেজ ছিল; তারা আটটি মেজে পশু হত্যা করত।