Ezekiel 40:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পোড়ানো-কোরবানীর জন্য চারটি টেবিল ছিল, তা মসৃণ করা পাথর দিয়ে তৈরি এবং দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া ও এক হাত উঁচু ছিল; পোড়ানো-কোরবানীর ও অন্য কোরবানীর পশু যা দ্বারা জবেহ্ করা হত, সেসব অস্ত্র সেখানে রাখা যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলির জন্য চারটি টেবিল ছিল যেগুলি পাথর কেটে তৈরি করা, প্রত্যেকটি দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া এবং এক হাত উঁচু। তার উপরে হোমবলি ও অন্যান্য বলি বধ করার অস্ত্র রাখা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হোমবলির জন্য চারি মেজ ছিল, তাহা তক্ষিত প্রস্তরে নির্ম্মিত, এবং দেড় হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও এক হস্ত উচ্চ ছিল; হোমবলির ও অন্য বলির পশু যদ্দ্বারা হনন করা হইত, সেই সকল অস্ত্র তথায় রাখা যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হোমবলির জন্য চারি মেজ ছিল, তাহা তক্ষিত প্রস্তরে নির্মিত, এবং দেড় হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও এক হস্ত উচ্চ ছিল; হোমবলির ও অন্য বলির পশু যদ্দ্বারা হনন করা হইত, সেই সকল অস্ত্র তথায় রাখা যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের জন্য যে চারটা টেবিল ছিল সেগুলো পাথর কেটে তৈরী করা; প্রত্যেকটা টেবিল ছিল দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া ও এক হাত উঁচু। সেখানে উৎসর্গের যন্ত্রপাতি রাখা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো-কোরবানীর জন্য যে চারটা টেবিল ছিল সেগুলো পাথর কেটে তৈরী করা; প্রত্যেকটা টেবিল ছিল দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া ও এক হাত উঁচু। সেখানে কোরবানীর যন্ত্রপাতি রাখা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংলগ্ন কক্ষটিতে যে চারটি টেবিল ছিল, তার উপরে হোমবলি উৎসর্গ করে নৈবেদ্য প্রস্তুত করার জন্য রাখা আছে। সেগুলি পাথর কেটে তৈরী করা হয়েছিল। টেবিলগুলো উচ্চতায় এক হাত এবং উপরের অংশটা দৈর্ঘ্যে-প্রস্থে দেড় হাত। বলির পশু বধ করার সমস্ত হাতিয়ার এই টেবিলগুলোর উপরে রাখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলির জন্যও পাথর কেটে তৈরী করা চারটি টেবিল ছিল| এই টেবিলগুলি মাপে 1.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া ও 1 হাত উঁচু| এই টেবিলের উপরে হোমবলি ও অন্যান্য নৈবেদ্য নিমিত্ত পশু বলি দেবার যন্ত্রপাতিও রাখা হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হোমবলির জন্য কাটা পাথরের চারটে মেজ ছিল; অর্ধেক হাত দীর্ঘ, অর্ধেক হাত প্রস্থ ও এক হাত লম্বা ছিল; হোমবলির ও অন্য বলির পশু যার দ্বারা হত্যা করা হত, সেই সব অস্ত্র সেখানে রাখা যেত।