Ezekiel 40:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চার আঙ্গুল লম্বা আঁকড়া চারদিকের দেয়ালে মারা ছিল এবং টেবিলগুলোর উপরে উপহারের গোশ্‌ত রাখা যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চার আঙুল লম্বা দুই কাঁটার আঁকড়া দেয়ালের গায়ে চারিদিকে লাগানো ছিল। টেবিলগুলির উপরে নৈবেদ্যের মাংস রাখা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকে ভিত্তিতে মারা ছিল, এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকের দেওয়ালে মারা ছিল, এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চার আংগুল লম্বা দু’কাঁটার আঁকড়া দেয়ালের গায়ে লাগানো ছিল। টেবিলগুলোর উপরে উৎসর্গের মাংস রাখা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চার আংগুল লম্বা দু’কাঁটার আঁকড়া দেয়ালের গায়ে লাগানো ছিল। টেবিলগুলোর উপরে কোরবানীর গোশ্‌ত রাখা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টেবিলের চারিদিক এক বিঘৎ উঁচু করে ঘেরা। ঐ টেবিলে রাখা হবে হোমের জন্য বলির মাংস ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জায়গায় দেওয়ালের গায়ে মাংস ঝোলাবার জন্য তিন ইঞ্চি লম্বা আংটাসমূহ ছিল| উৎসর্গের মাংস টেবিলগুলির ওপর রাখা হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুটি কাঁটাওয়ালা দীর্ঘ হুক বারান্দার সবদিকে বাঁধা ছিল এবং মেজগুলির ওপরে উপহারের মাংস রাখা যেত।