Ezekiel 40:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভিতরের দ্বারের বাইরে গায়কদের কুঠরী অন্তঃপ্রাঙ্গণে ছিল, একটি ছিল, উত্তরদ্বারের পাশে, সেটি দক্ষিণমুখী; আর একটি ছিল, পূর্বদ্বারের পাশে, সেটি উত্তরমুখী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিতরের দ্বারের বাইরে, ভিতরের উঠানের মধ্যে দুটো ঘর ছিল, একটি উত্তর দ্বারের পাশে দক্ষিণমুখী এবং অন্যটি দক্ষিণ-দ্বারের পাশে উত্তরমুখী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠরী সকল ছিল, একটী ছিল উত্তরদ্বারের বগলে, সেটী দক্ষিণাভিমুখ; আর একটী ছিল পূর্ব্বদ্বারের বগলে, সেটী উত্তরাভিমুখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠরি সকল ছিল, একটি ছিল উত্তরদ্বারের পার্শ্বে, সেটি দক্ষিণাভিমুখ; আর একটি ছিল পূর্বদ্বারের পার্শ্বে, সেটি উত্তরাভিমুখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিতরের উঠানের মধ্যে ফটকের পাশে গায়কদের জন্য তিনটা এক দিক খোলা কামরা ছিল; দু’টা উত্তর-ফটকের পাশে দক্ষিণমুখী আর একটা পূর্ব-ফটকের পাশে উত্তরমুখী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিতরের উঠানের মধ্যে দরজার পাশে কাওয়ালদের জন্য তিনটা এক দিক খোলা কামরা ছিল; দু’টা উত্তর-দরজার পাশে দক্ষিণমুখী আর একটা পূর্ব-দরজার পাশে উত্তরমুখী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি আমাকে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে ভিতরের দেউড়ির মুখে রয়েছে দুটো ঘর। উত্তরের দেউড়ির পাশে দক্ষিণমুখী একটা ঘর, দক্ষিণ দেউড়ির পাশে উত্তরমুখী আর একটা ঘর ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভিতরের প্রাঙ্গণে যাজকদের জন্য দুটি ঘর ছিল| একটি উত্তর দিকের ফটকের পাশে দক্ষিণ দিকে মুখ করে| অন্যটি দক্ষিণ দিকে ফটকের পাশে উত্তর দিকে মুখ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভিতরের উঠানে ভিতরের দরজার কাছে গায়কদের ঘর ছিল। এর মধ্যে একটি ঘর ছিল উত্তর দিকে এবং একটি ছিল দক্ষিণ দিকে।