Ezekiel 40:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, যে ইমামেরা এবাদতখানার দেখাশোনার কাজ করে, এই দক্ষিণমুখী কুঠরী তাদের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বললেন, “দক্ষিণমুখী ঘর যাজকদের জন্য যারা মন্দিরের দায়িত্বে আছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, যে যাজকেরা গৃহের রক্ষণীয় রক্ষা করে, এই দক্ষিণাভিমুখ কুঠরী তাহাদের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, যে যাজকেরা গৃহের রক্ষণীয় রক্ষা করে, এই দক্ষিণাভিমুখ কুঠরি তাহাদের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “দক্ষিণমুখী কামরাটা উপাসনা-ঘরের দেখাশোনার ভার-পাওয়া পুরোহিতদের জন্য আর উত্তরমুখী কামরাটা বেদীর দেখাশোনার ভার-পাওয়া পুরোহিতদের জন্য। সেই পুরোহিতেরা হল সাদোকের ছেলেরা; লেবীয়দের মধ্যে কেবল তারাই সদাপ্রভুর সামনে তাঁর সেবা-কাজের জন্য যেতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “দক্ষিণমুখী কামরাটা বায়তুল-মোকাদ্দসের দেখাশোনার ভার-পাওয়া ইমামদের জন্য আর উত্তরমুখী কামরাটা কোরবানগাহের দেখাশোনার ভার-পাওয়া ইমামদের জন্য। সেই ইমামেরা হল সাদোকের ছেলেরা; লেবীয়দের মধ্যে কেবল তারাই মাবুদের সামনে তাঁর এবাদত-কাজের জন্য যেতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, দক্ষিণমুখী ঘরটাতে মন্দিরের তত্ত্বাবধায়ক পুরোহিতেরা থাকবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি আমায় বলল, “দক্ষিণ দিকে মুখ করে যে ঘরটি সেটি মন্দিরের চত্বরে সেবায় রত যাজকদের জন্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে বললেন, “যে যাজকেরা মন্দিরের দায়িত্ব পালন করে, এই দক্ষিণদিকের ঘর তাদের হবে।