Ezekiel 40:47 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেই প্রাঙ্গণ মাপলেন, তা একশত হাত লম্বা ও একশত হাত চওড়া, চারদিকে সমান ছিল; কোরবানগাহ্‌ এবাদতখানার সম্মুখে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি উঠানটা মাপলেন সেটি—একশো হাত লম্বা ও একশো হাত চওড়া একটি চারকোণা জায়গা। আর বেদিটি মন্দিরের সামনে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সেই প্রাঙ্গণ মাপিলেন, তাহা এক শত হস্ত দীর্ঘ ও এক শত হস্ত প্রস্থ, চারিদিকে সমান ছিল; যজ্ঞবেদি গৃহের সম্মুখে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সেই প্রাঙ্গণ মাপিলেন, তাহা একশত হস্ত দীর্ঘ ও একশত হস্ত প্রস্থ, চারিদিকে সমান ছিল; যজ্ঞবেদি গৃহের সম্মুখে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি উঠানটা মাপলেন। সেটা ছিল একশো হাত লম্বা ও একশো হাত চওড়া একটা চারকোণা জায়গা। আর বেদীটা উপাসনা-ঘরের সামনে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি উঠানটা মাপলেন। সেটা ছিল একশো হাত লম্বা ও একশো হাত চওড়া একটা চারকোণা জায়গা। আর কোরবানগাহ্‌টি বায়তুল-মোকাদ্দসের সামনে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ভিতরের উঠোনটা মাপলেন। এটি ছিল সমভূজ চতুষ্কোণ, দৈর্ঘ্যে-প্রস্থে সমান একশো হাত। মন্দিরটি ছিল পশ্চিমদিকে, তার সামনে ছিল বেদী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষটি ভিতরের প্রাঙ্গণটি মাপলে দেখা গেল তা এক প্রকৃত বর্গক্ষেত্র| দৈর্ঘ্যে তা 100 হাত এবং প্রস্থেও তা 100 হাত ছিল| বেদীটি মন্দিরের সামনে অবস্থিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সেই উঠান মাপলেন, তা একশো হাত লম্বা ও একশো হাত প্রস্থ, চারিদিকে সমান ছিল; যজ্ঞবেদি গৃহের সামনে ছিল।