Ezekiel 40:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে এবাদতখানার বারান্দায় নিয়ে গিয়ে সেই বারান্দার উপস্তম্ভগুলো মাপলেন; প্রত্যেকটি এদিকে পাঁচ হাত, ওদিকে পাঁচ হাত পরিমিত; এবং দ্বারের চওড়া এদিকে তিন হাত, ওদিকে তিন হাত পরিমিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে মন্দিরের বারান্দায় আনলেন এবং বারান্দার চৌকাঠের বাজু মাপলেন; উভয় দিকের সেগুলি পাঁচ হাত চওড়া ছিল। প্রবেশদ্বার চোদ্দ হাত এবং উভয় দিকের থামগুলি তিন হাত চওড়া ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে গৃহের বারাণ্ডায় লইয়া গিয়া সেই বারাণ্ডার উপস্তম্ভগুলি মাপিলেন; প্রত্যেকটী এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত পরিমিত; এবং দ্বারের প্রস্থ এদিকে তিন হস্ত, ওদিকে তিন হস্ত পরিমিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে গৃহের বারান্দায় লইয়া গিয়া সেই বারান্দার উপস্তম্ভগুলি মাপিলেন; প্রত্যেকটি এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত পরিমিত; এবং দ্বারের প্রস্থ এদিকে তিন হস্ত, ওদিকে তিন হস্ত পরিমিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে উপাসনা-ঘরের বারান্দায় আনলেন এবং বারান্দার সামনের থাম দু’টা ও ঢুকবার পথের দু’পাশের বাজু মাপলেন। প্রত্যেকটা বাজু পাঁচ হাত চওড়া ও তিন হাত মোটা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে বায়তুল-মোকাদ্দসের বারান্দায় আনলেন এবং বারান্দার সামনের থাম দু’টা ও ঢুকবার পথের দু’পাশের বাজু মাপলেন। প্রত্যেকটা বাজু পাঁচ হাত চওড়া ও তিন হাত মোটা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের প্রবেশ কক্ষে। কক্ষটির মাপ নিলেন তিনি। তার মাপ ছিল ভিতরের দিকে পাঁচ হাত আর পাশের দিকে চোদ্দ হাত । দুপাশে তিন হাত পুরু দেওয়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই ব্যক্তিটি আমায় মন্দিরের দক্ষিণ গাড়ী বারান্দায় নিয়ে গিয়ে দুই ধারের দেওয়াল মাপল| প্রতি পাশের দেওয়াল ছিল 5 হাত পুরু ও 3 হাত চওড়া| এবং তাদের মধ্যকার ব্যবধানের মাপ ছিল 14 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে গৃহের বারান্দায় আনলেন সেই বারান্দার চৌকাঠগুলি মাপলেন; তারা পাঁচ হাত মোটা। দ্বারের প্রস্থ চৌদ্দ হাত চওড়া এবং দেয়ালগুলি উভয় দিকে তিন হাত চওড়া।