Ezekiel 40:49 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বারান্দাটি লম্বায় বিশ হাত ও চওড়ায় এগার হাত ছিল; এবং দশ ধাপ দিয়ে লোকে তাতে উঠতো; আর উপস্তম্ভের কাছে এদিকে একটি স্তম্ভ, ওদিকে একটি স্তম্ভ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারান্দা কুড়ি হাত চওড়া ছিল এবং সামনে থেকে পিছন পর্যন্ত বারো হাত ছিল। সেখানে উঠবার একটি সিঁড়ি ছিল এবং সেই দুটো বাজুর সামনে ছিল একটি করে থাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বারাণ্ডার দীর্ঘতা বিংশতি হস্ত ও প্রস্থ একাদশ হস্ত ছিল; এবং দশ ধাপ দিয়া লোকে তাহাতে উঠিত; আর উপস্তম্ভের নিকটে এদিকে এক স্তম্ভ, ওদিকে এক স্তম্ভ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বারান্দার দীর্ঘতা বিংশতি হস্ত ও প্রস্থ একাদশ হস্ত ছিল; এবং দশ ধাপ দিয়া লোকে তাহাতে উঠিত; আর উপস্তম্ভের নিকটে এদিকে এক স্তম্ভ, ওদিকে এক স্তম্ভ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারান্দাটা ছিল বিশ হাত লম্বা এবং এগারো হাত চওড়া। সেখানে উঠবার একটা সিঁড়ি ছিল এবং সেই দু’টা বাজুর সামনে ছিল একটা করে থাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারান্দাটা ছিল বিশ হাত লম্বা এবং এগারো হাত চওড়া। সেখানে উঠবার একটা সিঁড়ি ছিল এবং সেই দু’টা বাজুর সামনে ছিল একটা করে থাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবেশ কক্ষে যাবার জন্য একটি সিঁড়ি রয়েছে। তার দশটা ধাপ। প্রবেশকক্ষটি কুড়ি হাত লম্বা এবং বারো হাত চওড়া। প্রবেশ পথের দুদিকে রয়েছে দুটি থাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বারান্দাটি প্রস্থে 20 হাত ও দৈর্ঘ্যে 12 হাত, দশ ধাপ সিঁড়ি উঠে গিয়েছিল বারান্দা পর্য্যন্ত| বারান্দার দুই পাশের দেওয়ালগুলির জন্য প্রতি দেওয়ালে একটি করে, মোট দুটি থাম ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র স্থানের বারান্দার দীর্ঘতা কুড়ি হাত ও প্রস্থ এগারো হাত ছিল এবং দশ ধাপ দিয়ে লোকে তাতে উঠত; এর উভয় স্তম্ভ ছিল।