Ezekiel 40:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি পূর্বমূখী দ্বারে আসলেন, তার সিঁড়ি দিয়ে উঠলেন এবং দ্বারের গোবরাটটি মাপলেন; তা চওড়ায় এক নল পরিমিত; এবং অন্য কপাটটিও চওড়ায় এক নল পরিমিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি পূর্বমুখী দ্বারের কাছে গেলেন। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে দ্বারের ঢুকবার মুখটা মাপলেন; সেটির প্রস্থ ছিল এক মাপকাঠি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি পূর্ব্বাভিমুখ দ্বারে আসিলেন, তাহার সোপান দিয়া উঠিলেন, এবং দ্বারের গোবরাট মাপিলেন; তাহার প্রস্থ এক নল পরিমিত; এবং অন্য গোবরাট, তাহার প্রস্থ এক নল পরিমিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি পূর্বাভিমুখ দ্বারে আসিলেন, তাহার সোপান দিয়া উঠিলেন, এবং দ্বারের গোবরাট মাপিলেন; তাহার প্রস্থ এক নল পরিমিত; এবং অন্য গোবরাট, তাহার প্রস্থ এক নল পরিমিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি পূর্বমুখী ফটকের কাছে গেলেন। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে ফটকে ঢুকবার মুখটা মাপলেন; সেটা লম্বায় ছিল এক মাপকাঠি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি পূর্বমুখী দরজার কাছে গেলেন। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজায় ঢুকবার মুখটা মাপলেন; সেটা লম্বায় ছিল এক মাপকাঠি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি গেলেন পূর্বদিকের দেউড়িতে। সিঁড়ি দিয়ে উঠে একেবারে উপরের প্রবেশ পথটা মাপলেন, তার দেওয়াল ছহাত পুরু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষটি পূর্ব দিকের দরজার কাছে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই দরজার মুখের চওড়াটা মাপল, তা মাপে এক মাপকাঠি হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি পূর্ব দিকের দরজায় গেলেন, তার সিঁড়ি দিয়ে উঠলেন। দরজার গোবরাট মাপলেন; তা এক লাঠি গভীর।