Ezekiel 40:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রত্যেকটি কক্ষ লম্বায় এক নল ও চওড়ায় এক নল পরিমিত; এক একটির কক্ষের মধ্যে পাঁচ হাত ব্যবধান ছিল; এবং দ্বারের বারান্দার পাশে এবাদতখানার দিকে দ্বারের গোবরাট ছিল, এক নল পরিমিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বারের পাহারাদারদের ঘরগুলি এক মাপকাঠি লম্বা ও এক মাপকাঠি চওড়া এবং এক ঘর থেকে আর এক ঘরের মধ্যেকার দেয়াল পাঁচ হাত মোটা ছিল। আর দ্বারের বারান্দার পাশে মন্দিরের দ্বারের ঢুকবার মুখটা ছিল এক মাপকাঠি লম্বা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যেক বাসা দীর্ঘে এক নল ও প্রস্থে এক নল পরিমিত; এক এক বাসার মধ্যে পাঁচ পাঁচ হস্ত ব্যবধান ছিল; এবং দ্বারের বারাণ্ডার পার্শ্বে গৃহের দিকে দ্বারের গোবরাট এক নল পরিমিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যেক কক্ষ দীর্ঘে এক নল ও প্রস্থে এক নল পরিমিত; এক এক কক্ষের মধ্যে পাঁচ পাঁচ হস্ত ব্যবধান ছিল; এবং দ্বারের বারান্দার পার্শ্বে গৃহের দিকে দ্বারের গোবরাট এক নল পরিমিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফটকে পাহারাদারদের কামরাগুলো এক মাপকাঠি লম্বা ও এক মাপকাঠি চওড়া এবং এক কামরা থেকে আর এক কামরার মধ্যেকার দেয়াল পাঁচ হাত মোটা ছিল। ফটকের শেষ অংশে উপাসনা-ঘরমুখী কামরায় ঢুকবার মুখটা ছিল এক মাপকাঠি লম্বা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরজায় পাহারাদারদের কামরাগুলো এক মাপকাঠি লম্বা ও এক মাপকাঠি চওড়া এবং এক কামরা থেকে আর এক কামরার মধ্যেকার দেয়াল পাঁচ হাত মোটা ছিল। দরজার শেষ অংশে বায়তুল-মোকাদ্দস মুখী কামরায় ঢুকবার মুখটা ছিল এক মাপকাঠি লম্বা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেটি পেরিয়ে দেখলাম, একটি অলিন্দ। অলিন্দের দুদিকে ছিল তিনটি করে ঘর। প্রত্যেকটি ঘর দৈর্ঘ্যে প্রস্থে ছ-হাত করে—একেবারে চারকোণা। ঘরের মাঝখানের দেওয়ালগুলি ছিল পাঁচ হাত পুরু। এই ঘরগুলির পরে ছিল ছ-হাত লম্বা আর একটা অলিন্দ, সেটা শেষ হয়েছে একটা বড় ঘরের কাছে গিয়ে। ঘরের মুখ মন্দিরের দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রক্ষীদের ঘরগুলি ছিল মাপে লম্বায়় এক মাপকাঠি ও চওড়ায় এক মাপকাঠি| ঘরগুলির মধ্যের দেওয়াল চওড়ায় 5 হাত ছিল| প্রবেশ পথের বারান্দার দিকের মুখটি যেটি মন্দিরের দিকে মুখ করে ছিল তাও প্রস্থে এক মাপ কাঠি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রত্যেক যথার্থ স্থান লম্বায় এক লাঠি ও চওড়ায় এক লাঠি; যে কোনো দুটো যথার্থ স্থানের মধ্যে পাঁচ হাত ব্যবধান ছিল এবং দরজার বারান্দার পাশে মন্দিরের দিকে দরজার গোবরাট এক লাঠি গভীর ছিল।