Ezekiel 40:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এবাদতখানার দিকে দ্বারের বারান্দাটি মাপলেন, তা এক নল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি দ্বারের বারান্দা মাপলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি গৃহের দিকে দ্বারের বারাণ্ডা এক নল মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গৃহের দিকে দ্বারের বারান্দা এক নল মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সেই কামরাটা মাপলেন; সেটা চওড়ায় ছিল সেই কামরায় ঢুকবার মুখের চওড়ার চেয়ে দু’পাশে এক মাপকাঠি করে বেশী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সেই কামরাটা মাপলেন; সেটা চওড়ায় ছিল সেই কামরায় ঢুকবার মুখের চওড়ার চেয়ে দু’পাশে এক মাপকাঠি করে বেশী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ঘরটি মাপলেন। দেখা গেল, ঘরটি প্রস্থে আট হাত। এটি ছিল দেউড়ির শেষ প্রান্তে। এর পরেই মন্দির। এর অপর প্রান্ত যে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেই দেওয়ালগুলির দুহাত পুরু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষটি বারান্দাটি মাপলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দরজার বারান্দা মাপলেন; এটা ছিল এক লাঠি লম্বা।