Ezekiel 40:9 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দ্বারের বারান্দা আট হাত এবং তার উপস্তম্ভগুলো দুই হাত মাপলেন; দ্বারের বারান্দা এবাদতখানার দিকে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটি ছিল আট হাত লম্বা এবং তার থামগুলি দু-হাত চওড়া। দ্বারের বারান্দা মন্দিরের দিকে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দ্বারের বারাণ্ডা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন; দ্বারের বারাণ্ডা গৃহের দিকে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দ্বারের বারান্দা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন; দ্বারের বারান্দা গৃহের দিকে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কামরাটা লম্বায় ছিল আট হাত এবং তা থেকে বের হবার পথের দু’পাশের থাম দু’টা ছিল দুই হাত করে চওড়া। ফটকের শেষে সেই কামরাটার মুখ ছিল উপাসনা-ঘরের দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কামরাটা লম্বায় ছিল আট হাত এবং তা থেকে বের হবার পথের দু’পাশের থাম দু’টা ছিল দুই হাত করে চওড়া। দরজার শেষে সেই কামরাটার মুখ ছিল বায়তুল-মোকাদ্দসের দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা লম্বায়় 8 হাত হল| পুরুষটি দরজার দুধারের দেওয়ালও মাপল| প্রত্যেক পাশের দেওয়াল চওড়ায় 2 হাত হল| বারান্দাটি মন্দিরের দিকে মুখ করে প্রবেশ পথের শেষে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দরজার বারান্দা মাপলেন; এটা ছিল আট এক লাঠি গভীর এবং দরজার চৌকাঠগুলি দুই হাত চওড়া ছিল; এটা ছিল মন্দিরের সামনের দরজার বারান্দা।