Ezekiel 41:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে এবাদতখানার কাছে এনে উপস্তম্ভগুলো মাপলেন; সেগুলোর চওড়া এদিকে ছয় হাত, ওদিকে ছয় হাত ছিল, এ-ই তাঁবুর চওড়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই ব্যক্তি মূল হল ঘরে নিয়ে গিয়ে চৌকাঠের বাজু মাপলেন; দুই দিকের বাজু চওড়ায় ছয় হাত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে মন্দিরের নিকটে আনিয়া উপস্তম্ভ সকল মাপিলেন; সে গুলির বিস্তার এদিকে ছয় হস্ত, ওদিকে ছয় হস্ত ছিল, ইহাই তাম্বুর বিস্তার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে মন্দিরের নিকটে আনিয়া উপস্তম্ভ সকল মাপিলেন; সেইগুলির বিস্তার এদিকে ছয় হস্ত, ওদিকে ছয় হস্ত ছিল, ইহাই তাম্বুর বিস্তার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে উপাসনা-ঘরের প্রধান কামরায় এনে দরজার বাজু দু’টা মাপলেন; দু’দিকের বাজু চওড়ায় ছিল ছয় হাত করে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে বায়তুল-মোকাদ্দসের প্রধান কামরায় এনে দরজার বাজু দু’টা মাপলেন; দু’দিকের বাজু চওড়ায় ছিল ছয় হাত করে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি আমাকে মন্দিরের কেন্দ্রস্থলে পবিত্র স্থানে নিয়ে গেলেন। ভিতরে যাবার পথটি তিনি মাপলেন। সেটি ছহাত লম্বা ও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই পুরুষটি আমায় পবিত্রস্থানের দিকে নিয়ে চলল| সে সেই ঘরের দুই ধারের দেওয়াল মাপল| প্রতি পাশের দেওয়ালগুলি 6 হাত পুরু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর লোকটি আমাকে মন্দিরের পবিত্র জায়গায় আনলেন এবং দরজার স্তম্ভ মাপলেন সেগুলি চওড়ায় এদিকে ছয় হাত ওদিকে ছয় হাত ছিল।