Ezekiel 41:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাশে অবস্থিত এই কুঠরীগুলোর দ্বার সেই শূন্য স্থানের দিকে ছিল, তার একটি দ্বার উত্তর দিকে, অন্য দ্বারটি দক্ষিণ দিকে ছিল; এবং চারদিকে সেই শূন্য স্থানের চওড়া ছিল পাঁচ হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খোলা জায়গা থেকে পাশের ঘরগুলিতে ঢোকার পথ ছিল, একটি উত্তর দিকে আরেকটা দক্ষিণ দিকে; আর খোলা জায়গার চারিদিকের ভিত্তি পাঁচ হাত চওড়া ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পার্শ্বস্থ কুঠরী-শ্রেণীর দ্বার সেই শূন্য স্থানের দিকে ছিল, তাহার এক দ্বার উত্তরদিকে, অন্য দ্বার দক্ষিণদিকে ছিল; এবং চারিদিকে সেই শূন্য স্থানের বিস্তার পাঁচ হস্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পার্শ্বস্থ কুঠরি-শ্রেণীর দ্বার সেই শূন্য স্থানের দিকে ছিল, তাহার এক দ্বার উত্তরদিকে, অন্য দ্বার দক্ষিণদিকে ছিল; এবং চারিদিকে সেই শূন্য স্থানের বিস্তার পাঁচ হস্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের পাশের কামরাগুলোতে ঢুকবার জন্য উত্তর দিকে একটা ও দক্ষিণ দিকে আর একটা দরজা ছিল এবং সেই দু’টা দরজা খোলা জায়গার দিকে মুখ করা ছিল। ভিত্তির সেই পাঁচ হাত বাড়ানো অংশটা ছিল দরজা দু’টার কাছে যাবার পথ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের পাশের কামরাগুলোতে ঢুকবার জন্য উত্তর দিকে একটা ও দক্ষিণ দিকে আর একটা দরজা ছিল এবং সেই দু’টা দরজা খোলা জায়গার দিকে মুখ করা ছিল। ভিত্তির সেই পাঁচ হাত বাড়ানো অংশটা ছিল দরজা দু’টার কাছে যাবার পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাশের কামরার দরজাগুলি ঐ উঁচু জমিতে খুলত| উত্তর দিক দিয়ে ও দক্ষিণের দিক দিয়ে প্রবেশ পথ ছিল| উঁচু জমিটি চার ধারে চওড়ায় 5 কিউবিট ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাশের ঘরের দরজা সেই ফাঁকা জায়গার দিকে ছিল, তার একটা দরজা উত্তরদিকে, অন্য দরজা দক্ষিণদিকে ছিল এবং চারদিকে সেই ফাঁকা জায়গা পাঁচ হাত চওড়া ছিল।