Ezekiel 41:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খোলা স্থানের সম্মুখে পশ্চিম দিকে যে গাঁথুনি ছিল, তার চওড়া সত্তর হাত ছিল এবং চারদিকে সেই গাঁথনির দেয়ালটি পাঁচ হাত মোটা ছিল; এবং তার লম্বা নব্বই হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের পশ্চিমদিকে খোলা জায়গার শেষ সীমায় একটি দালান ছিল যেটা সত্তর হাত চওড়া। দালানের দেয়াল চারিদিক পাঁচ হাত মোটা এবং লম্বা নব্বই হাত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে পশ্চিমদিকে যে গাঁথনি ছিল, তাহার বিস্তার সত্তর হস্ত ছিল, এবং চারিদিকে সেই গাঁথনির ভিত্তির বেধ পাঁচ হস্ত; এবং তাহার দীর্ঘতা নব্বই হস্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে পশ্চিমদিকে যে গাঁথনি ছিল, তাহার বিস্তার সত্তর হস্ত ছিল, এবং চারিদিকে সেই গাঁথনির দেওয়ালের বেধ পাঁচ হস্ত; এবং তাহার দীর্ঘতা নব্বই হস্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের পশ্চিম দিকে খোলা জায়গার শেষ সীমায় একটা দালান ছিল। সেটা সত্তর হাত চওড়া এবং নব্বই হাত লম্বা ছিল। তার চারপাশের দেয়ালগুলো ছিল পাঁচ হাত মোটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের পশ্চিম দিকে খোলা জায়গার শেষ সীমায় একটা দালান ছিল। সেটা সত্তর হাত চওড়া এবং নব্বই হাত লম্বা ছিল। তার চারপাশের দেয়ালগুলো ছিল পাঁচ হাত মোটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের পশ্চিম দিকে খোলা জায়গার একেবারে শেষপ্রান্তে রয়েছে নব্বই হাত লম্বা আর সত্তর হাত চওড়া একটা দালান। তার দেওয়াল পাঁচ হাত চওড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের পশ্চিম দিকে, এই সীমাবদ্ধ স্থানটিতে একটি অট্টালিকা ছিল| অট্টালিকাটি প্রস্থে 70 হাত ও দৈর্ঘ্যে 90 হাত মাপের ছিল| প্রাঙ্গণের দেওয়াল চার ধারেই 5 হাত করে পুরু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাড়িটার উঠোনের সামনেটা পশ্চিমদিকে সত্তর হাত চওড়া ছিল, তার চারিদিকের দেওয়াল পাঁচ হাত চওড়া ছিল এবং নব্বই হাত লম্বা ছিল।