Ezekiel 41:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি এবাদতখানার লম্বা একশত হাত এবং খোলা স্থানের, গাঁথুনি ও তার দেয়ালের লম্বা একশত হাত মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি মন্দির মাপলেন; সেটি লম্বায় একশো হাত এবং মন্দিরের উঠান আর দালানের দেয়াল পর্যন্তও একশো হাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি গৃহের দীর্ঘতা এক শত হস্ত, এবং ব্যবচ্ছিন্ন স্থলের, গাঁথনির ও তাহার ভিত্তির দীর্ঘতা এক শত হস্ত মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি গৃহের দীর্ঘতা একশত হস্ত, এবং ব্যবচ্ছিন্ন স্থলের, গাঁথনির ও তাহার দেওয়ালের দীর্ঘতা একশত হস্ত মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি উপাসনা-ঘরটা মাপলেন; সেটা ছিল লম্বায় একশো হাত এবং উপাসনা-ঘর থেকে খোলা জায়গা ও পিছনের দেয়াল সুদ্ধ দালানটা লম্বায় ছিল একশো হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বায়তুল-মোকাদ্দস মাপলেন; সেটা ছিল লম্বায় একশো হাত এবং বায়তুল-মোকাদ্দস থেকে খোলা জায়গা ও পিছনের দেয়াল সুদ্ধ দালানটা লম্বায় ছিল একশো হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দিরের বাইরের দিকটা মাপলেন। মাপ হল একশো হাত লম্বা। মন্দিরের পিছনের দেওয়াল থেকে পশ্চিমের উঠোনের শেষ পর্যন্ত জায়গাটির মাপ হল একশো হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর পুরুষটি সেই মন্দিরটি মাপল| মন্দিরটি মাপে 100 হাত লম্বা হল| দালান ও দেওয়াল সমেত জায়গাটিও লম্বায়় 100 হাত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকটা তারপর পবিত্র স্থানটা মাপলো একশো হাত লম্বা এবং বিচ্ছিন্ন বাড়ীটার দেওয়াল এবং উঠোনও মাপা হলো একশ হাত লম্বা।