Ezekiel 41:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি খোলা স্থানের সম্মুখভাগে অবস্থিত গাঁথনির লম্বা, অর্থাৎ ওর পিছনে যা ছিল, তা এবং এদিকে ওদিকে ওর অপ্রশস্ত বারান্দা একশত হাত মাপলেন এবং এবাদতখানার ভিতরখানা ও প্রাঙ্গণের বারান্দাগুলো মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি মন্দিরের পিছনে উঠানের দিকে মুখ করে যে দালান ছিল, লম্বা বারান্দা সমেত মাপলেন; সেটি ছিল একশো হাত। মূল হলঘর, ভিতরের পবিত্রস্থান এবং উঠানের দিকে মুখ করা বারান্দা,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রদেশে স্থিত গাঁথনির দীর্ঘতা, অর্থাৎ উহার পশ্চাতে যাহা ছিল, তাহা এবং এদিকে ওদিকে উহার অপ্রশস্ত বারাণ্ডা এক শত হস্ত মাপিলেন, এবং ভিতর-মন্দির ও প্রাঙ্গণের বারাণ্ডা সকল [মাপিলেন]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রদেশে স্থিত গাঁথনির দীর্ঘতা, অর্থাৎ উহার পশ্চাতে যাহা ছিল, তাহা এবং এদিকে ওদিকে উহার অপ্রশস্ত বারান্দা একশত হস্ত মাপিলেন, এবং ভিতর-মন্দির ও প্রাঙ্গণের বারান্দা সকল [মাপিলেন]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি দু’পাশের ভিতরের পথ সুদ্ধ পশ্চিম দিকের দালানটা মাপলেন; তা লম্বায় ছিল একশো হাত। উপাসনা-ঘরের প্রধান কামরা, ভিতরের কামরা ও উঠানের দিকে মুখ-করা বারান্দার দেয়ালগুলো কাঠের তক্তা দিয়ে ঢাকা ছিল। সেই তিনটি জায়গায় ঢুকবার মুখের দু’পাশের বাজুগুলো এবং জালি দেওয়া সমস্ত জানলাও তক্তা দিয়ে ঢাকা ছিল। জানলাগুলোতে কাঠের পাল্লা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি দু’পাশের ভিতরের পথ সুদ্ধ পশ্চিম দিকের দালানটা মাপলেন; তা লম্বায় ছিল একশো হাত। বায়তুল-মোকাদ্দসের প্রধান কামরা, ভিতরের কামরা ও উঠানের দিকে মুখ-করা বারান্দার দেয়ালগুলো কাঠের তক্তা দিয়ে ঢাকা ছিল। সেই তিনটি জায়গায় ঢুকবার মুখের দু’পাশের বাজুগুলো এবং জালি দেওয়া সমস্ত জানালাও তক্তা দিয়ে ঢাকা ছিল। জানালাগুলোতে কাঠের পাল্লা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুদিকের অলিন্দসহ পশ্চিমমুখী দালানের দৈর্ঘ্য মাপা হল, তার মাপও হল একশো হাত। মন্দিরের প্রবেশকক্ষ, পবিত্র স্থান এবং পবিত্রতম স্থানটি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষটি পশ্চিমদিকে, সীমাবদ্ধ স্থানটি অট্টালিকাটির মাপ নিল| এক দেওয়াল থেকে অপর দেওয়াল পর্যন্ত তা মাপে 100 হাত হল| সর্বাপেক্ষা পবিত্র স্থান, পবিত্র স্থান ও গাড়ী বারান্দাটার যে দিকটা ভেতরের প্রাঙ্গণের দিকে মুখ করে ছিল
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর লোকটা বাড়ীর পিছনের লম্বাটা মাপলো, পশ্চিম দিক এবং দুদিকের দালান একশো হাত। পবিত্র জায়গা এবং বারান্দা,