Ezekiel 41:16 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চারদিকে গোবরাট, জালবদ্ধ জানালা এবং অপ্রশস্ত বারান্দা ছিল, এক একটি কপাটের সম্মুখে চারদিকে কাঠের তিরস্করিণী ভূমি থেকে জানালা পর্যন্ত ছিল; আর জানালাগুলো আচ্ছাদিত ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি তিনটি জায়গায় ঢুকবার মুখের দুই পাশের বাজুগুলি এবং জালি দেওয়া সরু জানালাগুলি তক্তা দিয়ে ঢাকা ছিল। মেঝে ও জানালা পর্যন্ত দেয়ালও তক্তা দিয়ে ঢাকা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চারিদিকে গোবরাট, জালবদ্ধ বাতায়ন এবং অপ্রশস্ত বারাণ্ডা ছিল, এক এক গোবরাটের সম্মুখে চারিদিকে কাষ্ঠের তিরস্করিণী ভূমি হইতে বাতায়ন পর্য্যন্ত ছিল; আর বাতায়নগুলি আচ্ছাদিত ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চারিদিকে গোবরাট, জালবদ্ধ বাতায়ন এবং অপ্রশস্ত বারান্দা ছিল, এক এক গোবরাটের সম্মুখে চারিদিকে কাষ্ঠের তিরস্করিণী ভূমি হইতে বাতায়ন পর্যন্ত ছিল; আর বাতায়নগুলি আচ্ছাদিত ছিল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঝে থেকে শুরু করে জানালা পর্যন্ত সব কাঠে মোড়া। সব জানালাগুলিতেই রয়েছে কাঠের জাফরি ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার দেওয়ালে কাঠের তক্তা সমূহ ছিল| সমস্ত জানালা ও দরজার ধারে সরু করে কাঠ লাগানো ছিল| দরজা পথে মন্দিরের মেঝে থেকে জানালা পর্যন্ত এবং দেওয়ালের অংশ পর্যন্ত দরজা পথের ওপরে কাঠের তক্তা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভেতরের দেওয়াল এবং জানালা সরু জানালা সমেত এবং বারান্দা চারদিকের তিনটে স্তর, কাঠের সব প্যানেল ছিল।