Ezekiel 41:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রবেশস্থানের উপরের স্থান, অন্তর্গৃহ, বাইরের স্থান ও সমস্ত দেয়াল, চারদিকে ভিতরে ও বাইরে যা যা ছিল, সকলের বিশেষ বিশেষ পরিমাণ নির্ধারিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রবেশস্থানের বাইরে থেকে পবিত্রস্থানের ভিতর পর্যন্ত এবং পবিত্রস্থানের বাইরের ও ভিতরের দেয়ালে পরপর
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রবেশস্থানের ঊর্দ্ধস্থ দেশ, অন্তর্গৃহ, বাহিরের স্থান ও সমস্ত ভিত্তি, চারিদিকে ভিতরে ও বাহিরে যাহা যাহা ছিল, সকলের বিশেষ বিশেষ পরিমাণ [নিরূপিত হইল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রবেশস্থানের ঊর্ধ্বস্থ দেশ, অন্তর্গৃহ, বাহিরের স্থান ও সমস্ত দেওয়াল, চারিদিকে ভিতরে ও বাহিরে যাহা যাহা ছিল, সকলের বিশেষ বিশেষ পরিমাণ [নিরূপিত হইল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঢুকবার মুখের উপরের দেয়াল সুদ্ধ প্রধান কামরার ও ভিতরের কামরার সমস্ত দেয়ালের তক্তার উপরে করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল; একটা খেজুর গাছ ও একটা করূব পর পর সাজানো ছিল। প্রত্যেকটি করূবের দু’টি করে মুখ ছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঢুকবার মুখের উপরের দেয়াল সুদ্ধ প্রধান কামরার ও ভিতরের কামরার সমস্ত দেয়ালের তক্তার উপরে কারুবী ও খেজুর গাছ খোদাই করা ছিল; একটা খেজুর গাছ ও একটা কারুবী পর পর সাজানো ছিল। প্রত্যেকটি কারুবীর দু’টি করে মুখ ছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরে দরজার উপরের চৌকাঠ পর্যন্ত সম্পূর্ণ দেওয়ালে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের ভিতরের ও বাইরের কামরাগুলির দেওয়ালে করূব দূত এবং খেজুর গাছের আকৃতি খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র জায়গায় প্রবেশ পথের ওপরে এবং ব্যবধান যুক্ত সব দেওয়ালের চারদিক ছিল খোদাই করা স্বর্গীয় দূত এবং খেজুর গাছ, একটা আর একটার সঙ্গে বদলা বদলি করে।