Ezekiel 41:18 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ওতে কারুবী ও খেজুরের শিল্পকর্ম ছিল, দু’টা করে কারুবীর মধ্যে এক একটি খেজুর গাছ এবং এক একটি কারুবীর দু’টি করে মুখ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল। খেজুর গাছের পর করূব। প্রত্যেক করূবের দুটি করে মুখ ছিল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহাতে করূবের ও খর্জ্জুরের শিল্পকর্ম্ম ছিল, দুই দুই করূবের মধ্যে এক এক খর্জ্জুরবৃক্ষ, এবং এক এক করূবের দুই দুই মুখ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহাতে করূবের ও খর্জুরের শিল্পকর্ম ছিল, দুই দুই করূবের মধ্যে এক এক খর্জুরবৃক্ষ, এবং এক এক করূবের দুই দুই মুখ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খেজুর গাছ ও ডানাওয়ালা করূবের মূর্তি খোদাই করা রয়েছে। ঘরের সমস্ত দেওয়াল জুড়ে একটি খেজুর গাছ, একটি করূব, তারপর খেজুর গাছ, আবার করূব—এইভাবে পরপর সাজিয়ে খোদাই করা হয়েছে। প্রত্যেকটি করূবের দুটি মুখ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করূব দূতগুলির মাঝে ছিল খেজুর গাছ| প্রতিটি করূব দূতের দুটি করে মুখ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এটা সাজানো ছিল স্বর্গীয় দূত এবং খেজুর গাছ দিয়ে; খেজুর গাছের সঙ্গে স্বর্গীয় দূতের মাঝখানে এবং প্রত্যেকের দুটো মুখ ছিল;