Ezekiel 41:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রবেশস্থানের চওড়া দশ হাত ও সেই প্রবেশস্থানের পাশে এদিকে পাঁচ হাত, ওদিকে পাঁচ হাত। পরে তিনি তার লম্বা চল্লিশ হাত ও চওড়া বিশ হাত মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রবেশস্থান ছিল দশ হাত চওড়া, এবং তার দুই পাশে পাঁচ হাত করে ছিল। তিনি মূল হল ঘরেও মাপলেন; সেটি চল্লিশ হাত লম্বা ও কুড়ি হাত চওড়া ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রবেশস্থানের বিস্তার দশ হস্ত, ও সেই প্রবেশস্থানের বগলে এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত। পরে তিনি তাহার দীর্ঘতা চল্লিশ হস্ত, ও বিস্তার বিংশতি হস্ত মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রবেশস্থানের বিস্তার দশ হস্ত, ও সেই প্রবেশস্থানের পার্শ্বে এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত। পরে তিনি তাহার দীর্ঘতা চল্লিশ হস্ত, ও বিস্তার বিংশতি হস্ত মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের দেয়ালও ছিল ছয় হাত মোটা। দুই বাজুর মাঝখানের জায়গাটা ছিল দশ হাত এবং প্রত্যেকটা বাজু পাঁচ হাত মোটা ছিল। তিনি প্রধান কামরাটাও মাপলেন; সেটা চল্লিশ হাত লম্বা ও বিশ হাত চওড়া ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের দেয়ালও ছিল ছয় হাত মোটা। দুই বাজুর মাঝখানের জায়গাটা ছিল দশ হাত এবং প্রত্যেকটা বাজু পাঁচ হাত মোটা ছিল। তিনি প্রধান কামরাটাও মাপলেন; সেটা চল্লিশ হাত লম্বা ও বিশ হাত চওড়া ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দশ হাত চওড়া, তার দুদিকে আছে পাঁচ হাত পুরু দেওয়াল। তিনি ঘরটি মাপলেন। তার দৈর্ঘ্য চল্লিশ হাত এবং প্রস্থ কুড়ি হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দরজাটি প্রস্থে 10 হাত এবং দরজার সম্মুখের পথটির ধারগুলির প্রতি পাশে 5 হাত ছিল| পুরুষটি সেই ঘরটির মাপ নিলে তা লম্বায়় 40 হাত এবং চওড়ায় 20 হাত পাওয়া গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঢোকার জায়গার চওড়া দশ হাত দুদিকের দেওয়াল পাঁচ হাত করে লম্বা। তারপর লোকটি পবিত্র স্থানের আয়তন মাপলেন চল্লিশ হাত লম্বা এবং কুড়ি হাত চওড়া