Ezekiel 41:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভূমি থেকে দ্বারের উপরিভাগ পর্যন্ত সেই কারুবী ও খেজুর শিল্পীত ছিল; এটি এবাদতখানার দেয়াল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূল হলঘরের মেঝে থেকে প্রবেশস্থানের উপরের অংশের দেয়াল পর্যন্ত করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূমি অবধি দ্বারের উপরিভাগ পর্য্যন্ত সেই করূব ও খর্জ্জুরবৃক্ষ শিল্পিত ছিল; ইহা মন্দিরের ভিত্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূমি অবধি দ্বারের উপরিভাগ পর্যন্ত সেই করূব ও খর্জুরবৃক্ষ শিল্পিত ছিল; ইহা মন্দিরের দেওয়াল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটি কামরার দেয়ালে মেঝে থেকে শুরু করে ঢুকবার মুখের উপরের জায়গা পর্যন্ত সব জায়গায় করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটি কামরার দেয়ালে মেঝে থেকে শুরু করে ঢুকবার মুখের উপরের জায়গা পর্যন্ত সব জায়গায় কারুবী ও খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঝে থেকে দরজার উপরের চৌকাঠ পর্যন্ত এইভাবে মূর্তি খোদাই করা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেজ থেকে দরজার উপর পর্যন্ত পবিত্র – স্থানের সমস্ত দেওয়ালে করূব দূত ও খেজুর গাছের আকৃতি খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভূমি থেকে দরজার উপরের ভাগ পর্যন্ত সেই স্বর্গীয় দূত ও খেজুর গাছ দিয়ে সাজানো ছিল মন্দিরের দেওয়ালের ওপরে।