Ezekiel 41:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোরবানগাহ্ কাঠের তৈরি, তিন হাত উঁচু ও লম্বায় দুই হাত; এবং তার কোণ, পায়া ও শরীর কাঠের ছিল। পরে তিনি আমাকে বললেন, এটি মাবুদের সম্মুখস্থ টেবিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তিন হাত উঁচু, দু-হাত লম্বা ও দু-হাত চওড়া কাঠের একটি বেদি ছিল, তার কোনা, পায়া ও চারপাশ ছিল কাঠ দিয়ে তৈরি। সেই ব্যক্তি আমাকে বললেন, “এটি হচ্ছে সেই টেবিল যা সদাপ্রভুর সামনে রয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বেদি কাষ্ঠনির্ম্মিত, তিন হস্ত উচ্চ ও দুই হস্ত দীর্ঘ; এবং তাহার কোণ, পায়া ও গাত্র কাষ্ঠময় ছিল। পরে তিনি আমাকে কহিলেন, ইহা সদাপ্রভুর সম্মুখস্থ মেজ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বেদি কাষ্ঠনির্মিত, তিন হস্ত উচ্চ ও দুই হস্ত দীর্ঘ; এবং তাহার কোণ, পায়া ও গাত্র কাষ্ঠময় ছিল। পরে তিনি আমাকে কহিলেন, ইহা সদাপ্রভুর সম্মুখস্থ মেজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান কামরায় তিন হাত উঁচু, দু’হাত লম্বা ও দু’হাত চওড়া কাঠের একটা বেদী ছিল; এর চার কোণা, ভিত্তি ও চারপাশ ছিল কাঠের তৈরী। তিনি আমাকে বললেন, “এটা হচ্ছে সেই টেবিল যেটা সদাপ্রভুর সামনে রয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান কামরায় তিন হাত উঁচু, দু’হাত লম্বা ও দু’হাত চওড়া কাঠের একটা কোরবানগাহ্ ছিল; এর চার কোণা, ভিত্তি ও চারপাশ ছিল কাঠের তৈরী। তিনি আমাকে বললেন, “এটা হচ্ছে সেই টেবিল যেটা মাবুদের সামনে রয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে হয় যেন একটা কাঠের বেদী রয়েছে। তার উচ্চতা তিন হাত, লম্বা ও চওড়ায় দুহাত। এর ভিত ও চারটে পায়া এবং এর চারদিকই কাঠের তৈরী। তিনি আমাকে বললেন, এই বেদীটি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে স্থাপিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেকটা কাঠের তৈরী একটি বেদীর মত যা উচ্চতায় 3 হাত ও লম্বায়় 2 হাত এবং চওড়ায় 2 হাত| এর ধারগুলি এবং ভিত্তি কাঠের তৈরী ছিল| পুরুষটি আমায় বললেন, “এইটি সেই টেবিল যা প্রভুর সামনে রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র জায়গার সামনে কাঠের বেদী ছিল তিন হাত উঁচুঁ এবং দুপাশে দুহাত লম্বা। কোনের থাম ভিত এবং কাঠামো ছিল কাঠের তৈরী। তারপর মানুষটা আমাকে বলল, এটা সদাপ্রভুর সামনে মেজ।