Ezekiel 41:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেগুলোতে ও বায়তুল-মোকাদ্দসের সেই সব কবাটে দেয়ালের শিল্পকর্মের মত কারুবী ও খেজুর শিল্পীত ছিল। আর বহিঃস্থ বারান্দার সম্মুখ-ভাগে কাঠের ঝিলিমিলি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং মূল হলঘরের দ্বারের কবাটে দেয়ালের মতোই করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল আর বারান্দার সামনে কাঠের একটি ঝিলিমিলি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকলে, মন্দিরের সেই সকল কবাটে, ভিত্তির শিল্পকর্ম্মের ন্যায় করূব ও খর্জ্জুর শিল্পিত ছিল। আর বহিঃস্থ বারাণ্ডার অগ্রদেশে কাষ্ঠের ঝিলিমিলি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকলে, মন্দিরের সেই সকল কবাটে, দেওয়ালের শিল্পকর্মের ন্যায় করূব ও খর্জুর শিল্পিত ছিল। আর বহিঃস্থ বারান্দার অগ্রদেশে কাষ্ঠের ঝিলিমিলি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান কামরার দরজার পাল্লা দু’টার উপরে দেয়ালের মতই করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল। বারান্দায় ঢুকবার মুখের ছাদের নীচে একটা বীম ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান কামরার দরজার পাল্লা দু’টার উপরে দেয়ালের মতই কারুবী ও খেজুর গাছ খোদাই করা ছিল। বারান্দায় ঢুকবার মুখের ছাদের নীচে একটা বীম ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের দেওয়ালের মত এই দরজাগুলিতেও খেজুর গাছ ও করূবের মূর্তি খোদাই করা। প্রবেশ কক্ষের দরজার বাইরে উপরের অংশে রয়েছে জাফরি কাটা কাঠের খিলান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও পবিত্র স্থানের দরজাগুলিতে করূব দূত ও খেজুর গাছ খোদাই করা ছিল| এগুলি দেওয়ালে খোদিত আকৃতির মত ছিল| গাড়ী বারান্দার সামনে ছিল কাঠের ছাদ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সব মন্দিরের সব কবাটে, দেওয়ালে শিল্পকর্ম্মের মত স্বর্গীয় দূত ও খেজুর গাছ দিয়ে সাজানো ছিল। বাইরের বারান্দার সামনে কাঠের ঝিলিমিলি ছিল।