Ezekiel 41:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বারান্দার দুই পাশে, তার এদিকে ওদিকে জালবদ্ধ জানালা ও খেজুর আকৃতি ছিল। এবাদতখানার পাশে অবস্থিত কুঠরী সকল ও বারান্দার ছাউনিও এরকম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারান্দার পাশের দেয়ালে ছিল সরু জানালা যার প্রত্যেক দিকে খেজুর গাছ খোদাই করা ছিল। মন্দিরের পাশের ঘরগুলিতেও এইরকম ঝিলিমিলি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বারাণ্ডার দুই বগলে, তাহার এদিকে ওদিকে জালবদ্ধ বাতায়ন ও খর্জ্জূরাকৃতি ছিল। গৃহের পার্শ্বস্থ কুঠরী সকল ও ঝিলিমিলি এইরূপ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বারান্দার দুই পার্শ্বে, তাহার এদিকে ওদিকে জালবদ্ধ বাতায়ন ও খর্জুরাকৃতি ছিল। গৃহের পার্শ্বস্থ কুঠরি সকল ও ঝিলিমিলি এইরূপ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারান্দার জালি দেওয়া জানলাগুলোর দু’পাশে ও বাজুগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। এছাড়া উপাসনা-ঘরের বীমগুলোতে ও পাশের কামরাগুলোতেও খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারান্দার জালি দেওয়া জানালাগুলোর দু’পাশে ও বাজুগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। এছাড়া বায়তুল-মোকাদ্দসের বীমগুলোতে ও পাশের কামরাগুলোতেও খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলিন্দের পাশের দেওয়ালে বসানো অনেক জানালা আর তার দেওয়াল দুটিতে খেজুর গাছ খোদাই করা ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানকার জানালাগুলির চার ধারে কাঠামো ছিল এবং বারান্দার উভয় পাশের দেওয়ালে বারান্দার ছাদে ও মন্দিরের চার ধারের ঘরগুলিতে খেজুর গাছের আকৃতি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বারান্দার দুদিকে সরু জানালা ছিল এবং, তার একদিকে খেজুর গাছ ছিল। বাড়ির পাশে ঘরগুলো ছিল। এবং ওপরে ঝুলন্ত ছাদ ছিল।