Ezekiel 41:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ভিতরে প্রবেশ করে প্রবেশস্থানের প্রত্যেক উপস্তম্ভ দুই হাত, প্রবেশস্থান ছয় হাত ও প্রবেশস্থানের চওড়া সাত হাত মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি মন্দিরের ভিতরে ঘরে গেলেন এবং প্রবেশস্থানের বাজু মাপলেন; প্রতিটি দু-হাত চওড়া ছিল। প্রবেশস্থান ছিল ছয় হাত চওড়া, এবং তার দুই পাশে সাত হাত করে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ভিতরে প্রবেশ করিয়া প্রবেশস্থানের প্রত্যেক উপস্তম্ভ দুই হস্ত, প্রবেশস্থান ছয় হস্ত ও প্রবেশস্থানের বিস্তার সাত হস্ত মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ভিতরে প্রবেশ করিয়া প্রবেশস্থানের প্রত্যেক উপস্তম্ভ দুই হস্ত, প্রবেশস্থান ছয় হস্ত ও প্রবেশস্থানের বিস্তার সাত হস্ত মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ভিতরের কামরায় গিয়ে সেখানে ঢুকবার দরজার বাজু দু’টা মাপলেন; প্রত্যেকটা বাজু ছিল দু’হাত করে চওড়া। দুই বাজুর মাঝখানের জায়গাটা ছিল ছয় হাত এবং বাজুর সংগে লাগানো দু’পাশের দেয়াল লম্বায় ছিল সাত হাত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ভিতরের কামরায় গিয়ে সেখানে ঢুকবার দরজার বাজু দু’টা মাপলেন; প্রত্যেকটা বাজু ছিল দু’হাত করে চওড়া। দুই বাজুর মাঝখানের জায়গাটা ছিল ছয় হাত এবং বাজুর সংগে লাগানো দু’পাশের দেয়াল লম্বায় ছিল সাত হাত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি গেলেন একেবারে মন্দিরের অন্তঃপুরে, গর্ভগৃহে। সেখানে যাবার রাস্তাটি তিনি মাপলেন। সেটি ছ-হাত চওড়া ও দুহাত ভিতরের দিকে চলে গেছে। তার দুদিকে সাত হাত পুরু দেওয়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষটি শেষের ঘরে গেল এবং দরজার পথটির দুই ধারের দেওয়ালের মাপ নিল| প্রত্যেক পাশের দেওয়াল 2 হাত পুরু ও প্রস্থে 7 হাত পাওয়া গেল| দরজার দিকের রাস্তাটি প্রস্থে 6 হাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর লোকটি খুব পবিত্র জায়গায় গেলেন এবং দরজার স্তম্ভ মাপলেন দুহাত এবং দরজার সামনেটা ছয় হাত চওড়া। দুদিকের দেওয়াল সাত হাত করে চওড়া।