Ezekiel 41:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তার লম্বা বিশ হাত ও এবাদতখানার অগ্রদেশে তার চওড়া বিশ হাত মাপলেন এবং আমাকে বললেন, এটি মহা-পবিত্র স্থান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি ভিতরে উপাসনার স্থানের মাপ নিলেন; সেটি কুড়ি হাত লম্বা এবং মূল হলঘর পর্যন্ত চওড়ায় কুড়ি হাত ছিল। তিনি আমাকে বললেন, “এটাই মহাপবিত্র স্থান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহার দীর্ঘতা বিংশতি হস্ত ও মন্দিরের অগ্রদেশে তাহার প্রস্থ বিংশতি হস্ত মাপিলেন, এবং আমাকে কহিলেন, ইহাই অতি পবিত্র স্থান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহার দীর্ঘতা বিংশতি হস্ত ও মন্দিরের অগ্রদেশে তাহার প্রস্থ বিংশতি হস্ত মাপিলেন, এবং আমাকে কহিলেন, ইহাই অতি পবিত্র স্থান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ভিতরের কামরার মাপ নিলেন; সেটা লম্বায় ছিল বিশ হাত আর চওড়ায় ছিল বিশ হাত। তিনি আমাকে বললেন, “এটাই মহাপবিত্র স্থান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ভিতরের কামরার মাপ নিলেন; সেটা লম্বায় ছিল বিশ হাত আর চওড়ায় ছিল বিশ হাত। তিনি আমাকে বললেন, “এটাই মহাপবিত্র স্থান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি শুধু ঘরটি মাপলেন। তার মাপ হল কুড়ি বর্গহাত। এই ঘরটি পবিত্র স্থানের চেয়ে আরও ভিতরের দিকে। তিনি আমাকে বললেন, এই হল পবিত্রতম স্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর পুরুষটি সেই ঘরটির দৈর্ঘ্য মাপলো এবং তা ছিল লম্বায়় ও চওড়ায় 20 হাত মাপের| সেই পুরুষটি আমায় বলল, “এইটি সর্বাপেক্ষা পবিত্র স্থান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সে ঘরের লম্বাটা মাপলেন কুড়ি হাত এবং এর চওড়া-কুড়ি হাত মন্দিরের সামনে হল। তারপর সে আমাকে বলল, এটাই পবিত্রম জায়গা।