Ezekiel 41:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি এবাদতখানার দেয়াল ছয় হাত ও চারদিকে এবাদতখানা বেষ্টনকারী প্রত্যেক পাশের কুঠরীর চার হাত চওড়া মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি মন্দিরের দেয়াল মাপলেন; সেটি ছিল ছয় হাত মোটা এবং সেই দেয়ালের চারিদিকে ঘর প্রত্যেকটা চওড়ায় চার হাত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি গৃহের ভিত্তি ছয় হস্ত, ও চারিদিকে গৃহ বেষ্টনকারী প্রত্যেক পার্শ্বস্থ কুঠরীর চারি হস্ত বিস্তার মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি গৃহের দেওয়াল ছয় হস্ত, ও চারিদিকে গৃহ বেষ্টনকারী প্রত্যেক পার্শ্বস্থ কুঠরির চারি হস্ত বিস্তার মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি উপাসনা-ঘরের দেয়াল মাপলেন; সেটা ছিল ছয় হাত মোটা এবং সেই দেয়ালের বাইরের দিকের তিন পাশের গা ঘেঁষে যে কামরাগুলো ছিল তার প্রত্যেকটা চার হাত চওড়া ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বায়তুল-মোকাদ্দসের দেয়াল মাপলেন; সেটা ছিল ছয় হাত মোটা এবং সেই দেয়ালের বাইরের দিকের তিন পাশের গা ঘেঁষে যে কামরাগুলো ছিল তার প্রত্যেকটা চার হাত চওড়া ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দিরের ভিতরের দেওয়াল মাপলেন, দেখলেন দেওয়ালটি ছ-হাত পুরু। এই দেওয়ালটির গায়ে মন্দিরকে ঘিরে রয়েছে চার হাত প্রস্থের ছোট ছোট কামরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষটি মন্দিরের দেওয়ালের মাপ নিলে তা 6 হাত পুরু পাওয়া গেল| মন্দিরের চারধারে পাশে পাশে অনেক কামরা ছিল যারা প্রস্থে 4 হাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পর লোকটি বাড়ীর দেওয়াল মাপলেন-এটা ছিল ছ হাত মোটা। বাড়ীর চার পাশের ঘরের চওড়া চারহাত।