Ezekiel 41:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উচ্চতা অনুসারে কুঠরীগুলো উত্তরোত্তর প্রশস্ত হয়ে এবাদতখানা বেষ্টন করলো, কারণ তা চারদিকে ক্রমশ উঁচু হয়ে এবাদতখানা বেষ্টন করলো, এজন্য উচ্চতা অনুসারে এবাদতখানার গায়ে উত্তরোত্তর প্রশস্ত হল; এবং নিচের তলা থেকে মধ্য তলা দিয়ে উপরের তলায় যাবার পথ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের পাশের ঘরগুলি চওড়ায় নিচের তলা থেকে উপরের তলা পর্যন্ত পরপর বেড়ে গিয়েছিল। নিচের তলা থেকে মাঝের তলার মধ্য দিয়ে উপর তলা পর্যন্ত একটি সিঁড়ি উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উচ্চতার অনুক্রমে কুঠরী সকল উত্তর উত্তর প্রশস্ত হইয়া [গৃহ] বেষ্টন করিল, কারণ তাহা চারিদিকে ক্রমশঃ উচ্চ হইয়া গৃহ বেষ্টন করিল, এই জন্য উচ্চতার অনুক্রমে গৃহের গায়ে উত্তর উত্তর প্রশস্ত হইল; এবং নীচতম শ্রেণী হইতে মধ্য শ্রেণী দিয়া উচ্চতম শ্রেণীতে যাইবার পথ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উচ্চতার অনুক্রমে কুঠরি সকল উত্তর উত্তর প্রশস্ত হইয়া [গৃহ] বেষ্টন করিল, কারণ তাহা চারিদিকে ক্রমশঃ উচ্চ হইয়া গৃহ বেষ্টন করিল, এই জন্য উচ্চতার অনুক্রমে গৃহের গায়ে উত্তর উত্তর প্রশস্ত হইল; এবং নিচতম শ্রেণী হইতে মধ্য শ্রেণী দিয়া উচ্চতম শ্রেণীতে যাইবার পথ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য উপাসনা-ঘরের তিন পাশের কামরাগুলো চওড়ায় নীচের তলা থেকে উপরের তলা পর্যন্ত পর পর বেড়ে গেছে। নীচের তলা থেকে দু’তলার মধ্য দিয়ে উপর তলা পর্যন্ত একটা সিঁড়ি উঠে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য বায়তুল-মোকাদ্দসের তিন পাশের কামরাগুলো চওড়ায় নীচের তলা থেকে উপরের তলা পর্যন্ত পর পর বেড়ে গেছে। নীচের তলা থেকে দু’তলার মধ্য দিয়ে উপর তলা পর্যন্ত একটা সিঁড়ি উঠে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, বাইরে থেকে দেখলে মন্দিরের দেওয়ালের ঘনত্ব নীচে থেকে উপর পর্যন্ত একই মনে হয়। মন্দিরের বাইরের দেওয়ালের গায়ে, কামরাগুলির বাইরে দুটো চওড়া সিঁড়ি পথ তৈরী করা হয়েছে, যাতে নীচের তলা থেকে একতলা, দোতলায় ও তিন তলায় সহজেই যাওয়া যায় ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের চারধারের পার্শ্ব কামরাগুলির প্রতিটির মেঝে তার নীচের তলার মেঝের থেকে চওড়া ছিল| মন্দিরের চারধারের কামরাগুলির দেওয়ালগুলি উপরের দিকে যতই উঠল ততই সরু হতে থাকল ফলে উপরের তলার কামরাগুলি চওড়া ছিল| নীচের তলা থেকে উপর তলা পর্যন্ত মাঝের তলা দিয়ে একটা সিঁড়ি উঠে গেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই পাশের ঘরগুলো চওড়া ছিল এবং ওপরের দিকে উঠে গিয়েছিল, ঘরগুলো চার পাশে আরও উঁচু হয়েছিল, চওড়া হয়ে ঘরঘিরেছিল কারণ তা চারদিকে ক্রমশঃ উঁচু ঘর ঘিরে ছিল, এই জন্য উচ্চতা অনুযায়ী ঘরের গায়ে ধীরে ধীরে চওড়া হল এবং সবচেয়ে নিচের ধাপ থেকে মাঝখান দিয়ে সবচেয়ে উঁচু ধাপে যাবারপথ ছিল।