Ezekiel 41:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও দেখলাম, এবাদতখানার মেজে চারদিকে উঁচু, পাশে অবস্থিত কুঠরীগুলো ছয় হাত পরিমিত সমপূর্ণ এক এক নল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দেখলাম মন্দিরটা একটি উঁচু সমান জায়গার উপরে রয়েছে, যা মন্দিরের ও পাশের ঘরগুলির ভিত্তি। সেই ভিত্তি একটি মাপকাঠি সমান ছিল যা ছয় হাত লম্বা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও দেখিলাম, ঘরের মেজে চারিদিকে উচ্চ, পার্শ্বস্থ কুঠরীগুলি ছয় ছয় হস্ত পরিমিত সম্পূর্ণ এক এক নল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও দেখিলাম, ঘরের মেজে চারিদিকে উচ্চ, পার্শ্বস্থ কুঠরিগুলি ছয় ছয় হস্ত পরিমিত সম্পূর্ণ এক এক নল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেখলাম, উপাসনা-ঘরটা একটা উঁচু সমান জায়গার উপর রয়েছে এবং সেটাই ছিল উপাসনা-ঘর ও কামরাগুলোর ভিত্তি। সেই ভিত্তি এক মাপকাঠি, অর্থাৎ ছয় হাত উঁচু ছিল এবং কামরাগুলো থেকে পাঁচ হাত বাড়ানো ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দেখলাম, বায়তুল-মোকাদ্দস একটা উঁচু সমান জায়গার উপর রয়েছে এবং সেটাই ছিল বায়তুল-মোকাদ্দস ও কামরাগুলোর ভিত্তি। সেই ভিত্তি এক মাপকাঠি, অর্থাৎ ছয় হাত উঁচু ছিল এবং কামরাগুলো থেকে পাঁচ হাত বাড়ানো ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘরগুলির বাইরের দেওয়ালের ঘনত্ব পাঁচ হাত। মন্দিরের উত্তরদিকের ঘরগুলিতে যাবার একটি মাত্র দরজা এবং দক্ষিণের ঘরগুলিরও একটিই দরজা ছিল। আমি দেখলাম, পাঁচ হাত চওড়া একটি বারান্দা মন্দিরকে ঘিরে রয়েছে। মাটি থেকে এর উচ্চতা ছ-হাত এবং মন্দিরের দেওয়ালের গায়ে তৈরী ঘরগুলির ভিত্তির সঙ্গেই একসাথে এগুলি গাঁথা হয়েছে। পুরোহিতদের ঘর ও এই বারান্দার মাঝখানে মন্দিরের পাশ বরাবর কুড়ি হাত চওড়া একটি খোলা জায়গা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এও দেখলাম যে মন্দিরের মেঝের চারদিক উঁচু| এটা ছিল পাশের কামরাগুলির ভিত, এবং উচ্চতায় 6 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দেখলাম, ঘরের মেঝে চারদিকে উঁচু, পাশের ঘরগুলো ছয় হাত মাপের একটা পুরো লাঠিপথ ছিল।