Ezekiel 42:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের সম্মুখে যে পথ ছিল, তার আকার উত্তর দিকস্থ কুঠরীগুলোর মত ছিল; তার লম্বা অনুযায়ী চওড়া ছিল; আর তাদের সমস্ত নির্গমস্থান, তাদের গঠনও দ্বারের অনুযায়ী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানে তাদের সামনে একটি পথ ছিল। সেগুলি উত্তর দিকের ঘরগুলির মতন; সেগুলি লম্বায় ও চওড়ায় সমান, আর একইরকম বাইরে যাওয়ার পথ ও মাপ। উত্তরের দ্বারের পথের মতোই
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের অগ্রে যে পথ ছিল, তাহার আকার উত্তরদিক্স্থ কুঠরী সকলের ন্যায় ছিল; তাহার দীর্ঘতা অনুযায়ী বিস্তার ছিল; আর তাহাদের সমস্ত নির্গমস্থান, তাহাদের গঠন ও দ্বারের অনুযায়ী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের অগ্রে যে পথ ছিল, তাহার আকার উত্তরদিক্স্থ কুঠরি সকলের ন্যায় ছিল; তাহার দীর্ঘতা অনুযায়ী বিস্তার ছিল; আর তাহাদের সমস্ত নির্গমস্থান, তাহাদের গঠনও দ্বারের অনুযায়ী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর দিকের মতই এই দালানটা বরাবর একটা পথ ছিল। এই দালানটা সব দিক থেকে, অর্থাৎ লম্বা, চওড়া, ঢুকবার পথ এবং ভিতরের পরিকল্পনা উত্তর দিকের দালানের মত ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর দিকের মতই এই দালানটা বরাবর একটা পথ ছিল। এই দালানটা সব দিক থেকে, অর্থাৎ লম্বা, চওড়া, ঢুকবার পথ এবং ভিতরের পরিকল্পনা উত্তর দিকের দালানের মত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরের বাড়িগুলির মতই এই বাড়ির ঘরগুলির সামনে একই মাপের একটি অলিন্দ ছিল। শুধু তাই নয়, তার নকশা ও সদর দরজাও ছিল একই রকম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কামরাগুলির সামনে একটি সরু রাস্তা ছিল| দৈর্ঘ্যে ও প্রস্থে সমান ছিল এবং একই অবস্থানে একই রকম দরজা ছিল এইগুলিতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সামনে যে হাঁটার পথ ছিল, তার আকার উত্তরদিকের সব ঘরের মতো ছিল; লম্বা ও চওড়া একই ছিল; একই সংখ্যা ঢোকার দরজা ছিল।