Ezekiel 42:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দক্ষিণ দিকের কুঠরীগুলোর দ্বারগুলোর মত একটি দ্বার পথের মুখে ছিল; সেই পথ সেখানকার বেড়ার সম্মুখে, যে আসত, তার পূর্ব দিকে পড়তো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণের ঘরগুলির দ্বারের পথ। দালানটার পূর্বদিকের আর একটি সমান্তরাল ঢুকবার পথ ছিল এবং তার সামনেও একটি দেয়াল ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দক্ষিণদিকের কুঠরীগুলির দ্বার সকলের ন্যায় এক দ্বার পথের মুখে ছিল; সেই পথ তথাকার বেড়ার অগ্রে, যে আসিত, তাহার পূর্ব্বদিকে পড়িত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দক্ষিণদিকের কুঠরিগুলির দ্বার সকলের ন্যায় এক দ্বার পথের মুখে ছিল; সেই পথ তথাকার বেড়ার অগ্রে, যে আসিত, তাহার পূর্বদিকে পড়িত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দালানের ঢুকবার পথ ছিল দক্ষিণ দিকে। দালানটার পূর্ব দিকে আর একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনেও একটা দেয়াল ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দালানের ঢুকবার পথ ছিল দক্ষিণ দিকে। দালানটার পূর্ব দিকে আর একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনেও একটা দেয়াল ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়ির দক্ষিণ দিকে ঘরগুলির নিচে একেবারে পূর্ব প্রান্তে যেখানে দেওয়ালের শুরু, সেইখানে ছিল একটি দরজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাড়িটির পূর্বদিকে দক্ষিণের ঘরগুলো প্রবেশের বিভিন্ন পথছিল যাতে লোকরা দেওয়ালের ধারে খোলা চত্বরের সরু রাস্তা দিয়ে এখানে প্রবেশ করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দক্ষিণ দিকের ঘরগুলোর দরজা উত্তরদিকের দরজার মত একই ছিল। ভেতরের রাস্তার মাথায় একটা দরজা ছিল এবং বিভিন্ন ঘরে যাওয়ার রাস্তা খোলা ছিল। পূর্বদিকে শেষ পর্যন্ত দরজার রাস্তা ছিল।