Ezekiel 42:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময় ইমামেরা প্রবেশ করে, সেই সময়ে তারা পবিত্র স্থান থেকে বাইরের প্রাঙ্গণে বের হবে না; তারা যে যে পোশাক পরে পরিচর্যা করে, সেসব পোশাক সেখানে রাখবে, কেননা সে সকল পবিত্র; তারা অন্য পোশাক পরবে, পরে লোকদের স্থানে গমন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা সেবাকাজের জন্য পবিত্রস্থানে যে পোশাকগুলি পরে ঢুকবে সেগুলি এই দালান দুটিতে খুলে রাখবে এবং তারপরে বাইরের উঠানে যেতে পারবে, কারণ সেগুলি পবিত্র পোশাক। সাধারণ লোকদের জায়গায় যাবার আগে তাদের অন্য কাপড় পরতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময় যাজকেরা প্রবেশ করে, সেই সময়ে তাহারা পবিত্র স্থান হইতে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে না; তাহারা যে যে বস্ত্র পরিয়া পরিচর্য্যা করে, সেই সকল বস্ত্র তথায় রাখিবে, কেননা সে সকল পবিত্র; তাহারা অন্য বস্ত্র পরিধান করিবে, পরে প্রজাগণের স্থানে গমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময় যাজকেরা প্রবেশ করে, সেই সময়ে তাহারা পবিত্র স্থান হইতে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে না; তাহারা যে যে বস্ত্র পরিয়া পরিচর্যা করে, সেই সকল বস্ত্র তথায় রাখিবে, কেননা সেই সকল পবিত্র; তাহারা অন্য বস্ত্র পরিধান করিবে, পরে প্রজাগণের স্থানে গমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা সেবা-কাজের জন্য উপাসনা-ঘরে যে পোশাকগুলো পরে ঢুকবে সেগুলো এই দালান দু’টাতে খুলে রাখবে এবং তার পরে বাইরের উঠানে যেতে পারবে, কারণ সেগুলো পবিত্র পোশাক। সাধারণ লোকদের জায়গায় যাবার আগে তাদের অন্য কাপড় পরতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা এবাদত-কাজের জন্য বায়তুল-মোকাদ্দসে যে পোশাকগুলো পরে ঢুকবে সেগুলো এই দালান দু’টাতে খুলে রাখবে এবং তার পরে বাইরের উঠানে যেতে পারবে, কারণ সেগুলো পবিত্র পোশাক। সাধারণ লোকদের জায়গায় যাবার আগে তাদের অন্য কাপড় পরতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের মধ্যে থাকাকালে কোন পুরোহিতের বাইরে যাওয়ার দরকার হলে যে শুদ্ধ কাপড় পরে তারা প্রভু পরমেশ্বরের সেবা করে, সেই কাপড় ছেড়ে এই ঘরগুলিতে রেখে বাইরে যায়। সাধারণ জনতার চৌহদ্দির মধ্যে যেতে হলে তাদের অন্য কাপড় পরে যেতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে যাজকরা পবিত্র-স্থানে প্রবেশ করে তাদের অবশ্য বাইরের প্রাঙ্গনে যাবার আগে পবিত্রস্থানে সেবার কাপড় খুলে রাখতে হবে| যাজকগণ যদি মন্দিরের অন্য অংশে, যেখানে অন্য যাজকরা রয়েছে সেখানে যেতে চায়, তবে তাকে এই ঘরে গিয়ে অন্য পোষাক পরতে হবে|” তাদের এই রকম অবশ্যই করতে হবে কারণ তাদের সেবা বস্ত্র হছে পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন যাজকেরা সেখানে ঢোকে, সে দিনের তারা পবিত্র জায়গা থেকে বাইরের উঠানে বের হবে না; তারা যে যে কাপড় পরে পরিচর্য্যা করে, সে সব কাপড় সেখানে রাখবে, কারণ সে সব পবিত্র; তারা আলাদা কাপড় পরবে, লোকেদের কাছে যাওয়ার আগে।