Ezekiel 42:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করলে পর তিনি আমাকে পূর্বমুখী দ্বারের দিকে বাইরে নিয়ে গেলেন এবং তার চারদিক মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের চারপাশের দেওয়ালের ভিতরের সবকিছু মাপা শেষ করার পর তিনি আমাকে পূর্বদিকের দ্বার দিয়ে বাইরে আনলেন এবং বাইরের চারপাশের এলাকাটা মাপলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করিলে পর তিনি আমাকে পূর্ব্বাভিমুখ দ্বারের দিকে বাহিরে লইয়া গেলেন, এবং তাহার চারিদিক্ মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করিলে পর তিনি আমাকে পূর্বাভিমুখ দ্বারের দিকে বাহিরে লইয়া গেলেন, এবং তাহার চারিদিক মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের চারপাশের দেয়ালের ভিতরের সব কিছু মাপা শেষ করলে পর তিনি আমাকে পূর্ব দিকের ফটক দিয়ে বাইরে আনলেন এবং বাইরের চারপাশের এলাকাটা মাপলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের চারপাশের দেয়ালের ভিতরের সব কিছু মাপা শেষ করলে পর তিনি আমাকে পূর্ব দিকের দরজা দিয়ে বাইরে আনলেন এবং বাইরের চারপাশের এলাকাটা মাপলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরের এলাকার মাপজোক শেষ হলে তিনি আমাকে পূর্বদ্বার দিয়ে বাইরে নিয়ে গেলেন এবং সেই এলাকার বাইরের দিকটা মাপলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি মন্দিরের ভিতরের অংশের মাপ নেওয়া শেষ করে আমাকে পূর্বের দিকের দরজার কাছে এনে সেই সমস্ত জায়গা মাপল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকটি ঘরের ভিতরের মাপা শেষ করল এবং তারপর সে আমাকে পূর্বদিকের দরজার দিকে বাইরে নিয়ে গেল এবং সেখানে তার চারদিক মাপল।