Ezekiel 42:17 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি উত্তর পাশ মাপলেন, মাপবার নলে তা সবসুদ্ধ পাঁচ শত নল পরিমিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিক মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উত্তর পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্ব্বশুদ্ধ পাঁচ শত নল পরিমিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উত্তর পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্বসুদ্ধ পাঁচ শত নল পরিমিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি মাপলেন উত্তর দক্ষিণ ও পশ্চিম দিক। প্রত্যেক দিকের মাপ একই, পাঁচশো হাত ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি উত্তর দিক মাপলে তাও দৈর্ঘ্যে 500 হাত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে উত্তর দিক মাপলো, মাপবার লাঠিটা পাঁচশো হাত লম্বা ছিল।