Ezekiel 42:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তিনি তার চারদিক মাপলেন; যা পবিত্র ও যা সাধারণ, তার মধ্যে পার্থক্য করার জন্য তার চারদিকে প্রাচীর ছিল; তা পাঁচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল চওড়া ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে তিনি তার চারদিক মাপলেন। সাধারণ লোকদের থেকে পবিত্রস্থান আলাদা করার জন্য তার চারিদিকে একটি প্রাচীর ছিল, যেটা পাঁচশো হাত লম্বা এবং পাঁচশো হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তিনি তাহার চারিপার্শ্ব মাপিলেন; যাহা পবিত্র ও যাহা সামান্য, তাহার মধ্যে বিচ্ছেদ করিবার জন্য তাহার চারিদিকে প্রাচীর ছিল; তাহা পাঁচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল প্রস্থ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তিনি তাহার চারি পার্শ্ব মাপিলেন; যাহা পবিত্র ও যাহা সামান্য, তাহার মধ্যে বিচ্ছেদ করিবার জন্য তাহার চারিদিকে প্রাচীর ছিল; তাহা পাঁচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল প্রস্থ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র জায়গা থেকে সাধারণ লোকদের জায়গা আলাদা করবার জন্য চারপাশের প্রত্যেক দিকে পাঁচশো মাপকাঠি লম্বা একটা দেয়াল ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র জায়গা থেকে সাধারণ লোকদের জায়গা আলাদা করবার জন্য চারপাশের প্রত্যেক দিকে পাঁচশো মাপকাঠি লম্বা একটা দেয়াল ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাতের একটি চতুষ্কোণ ক্ষেত্র। এইভাবে দেওয়াল দিয়ে পবিত্র স্থানটিকে সবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি মন্দিরের চারধারের চারটি দেওয়াল মাপল| দেওয়ালটি লম্বায়় 500 হাত এবং চওড়ায় 500 হাত ছিল| এটি পবিত্র স্থানটিকে সাধারণ স্থানের থেকে আলাদা করে রেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এভাবে সে তার চার পাশ মাপলো; যা পবিত্র ও যা অপবিত্রতার মধ্যে তফাৎ করবার জন্য তার চারদিকে দেওয়াল ছিল; তা পাঁচশো হাত লম্বা ও পাঁচশো হাত চওড়া ছিল।