Ezekiel 42:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভিতরের প্রাঙ্গণের বিশ হাতের সম্মুখে এবং বাইরের প্রাঙ্গণের প্রস্তরবাঁধা ভূমির সম্মুখে এক অপ্রশস্ত বারান্দার অনুরূপ অন্য অপ্রশস্ত বারান্দা তৃতীয় তালা পর্যন্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিতরের উঠানের সামনে কুড়ি হাতের সেই খোলা জায়গা এবং বিপরীত অংশে বাইরের উঠানের বাঁধানো জায়গার মধ্যে দালানটা তিনতলা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্তঃপ্রাঙ্গণের বিংশতি হস্তের সম্মুখে এবং বহিঃপ্রাঙ্গণের প্রস্তরবাঁধা ভূমির সম্মুখে এক অপ্রশস্ত বারাণ্ডার অনুরূপ অন্য অপ্রশস্ত বারাণ্ডা তৃতীয় তালা পর্য্যন্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্তঃপ্রাঙ্গণের বিংশতি হস্তের সম্মুখে এবং বহিঃপ্রাঙ্গণের প্রস্তরবাঁধা ভূমির সম্মুখে এক অপ্রশস্ত বারান্দার অনুরূপ অন্য অপ্রশস্ত বারান্দা তৃতীয় তলা পর্যন্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দালানটা ছিল ভিতরের উঠানের বিশ হাতের সেই খোলা জায়গা এবং বাইরের উঠানের বাঁধানো জায়গার মধ্যে। দালানটা তিন তলা ছিল এবং প্রত্যেক তলায় কামরাগুলোর সামনে হাঁটবার পথ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দালানটা ছিল ভিতরের উঠানের বিশ হাতের সেই খোলা জায়গা এবং বাইরের উঠানের বাঁধানো জায়গার মধ্যে। দালানটা তিন তলা ছিল এবং প্রত্যেক তলায় কামরাগুলোর সামনে হাঁটবার পথ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর একদিকের মুখ রয়েছে মন্দির বরাবর কুড়ি হাত চওড়া খোলা উঠোনের দিকে এবং অন্যদিকের মুখ রয়েছে বাইরে বাঁধানো চাতালের দিকে। এটি ছিল একটি তিনতলা বাড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাথরের তৈরী বাড়ীটি ছিল তিনতলা উঁচু এবং তাতে ঝুল বারান্দা ছিল| 20 হাত মাপের ভিতরের প্রাঙ্গণটি ছিল ঐ বাড়ী ও মন্দিরের মধ্যস্থানে| অন্য দিকের কামরাগুলি বাইরের প্রাঙ্গণের শান বাঁধান জায়গাটির দিকে মুখ করে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কয়েকটা ঘরের সামনে ভেতরের উঠান এবং মন্দির কুড়ি হাত দূরে। ঘরগুলো তিনতলা পর্যন্ত ছিল এবং ওপরের ঘর থেকে নিচের দিকখোলা ছিল, হাঁটার পথ ছিল। কিছু ঘর থেকে বাইরের উঠোনটা দেখা যেত।