Ezekiel 42:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কুঠরীগুলোর সম্মুখে ভিতরের দিকে দশ হাত চওড়া এক শত হাতের একটি পথ ছিল এবং সকলের দ্বার উত্তর দিকে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ঘরগুলির সামনে ভিতরের দিকে একটি পথ ছিল দশ হাত চওড়া ও একশো হাত লম্বা । তাদের সকলের দ্বার উত্তর দিকের ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কুঠরী সকলের অগ্রে ভিতরের দিকে দশ হস্ত প্রস্থ এক শত হস্তের এক পথ ছিল, এবং সকলের দ্বার উত্তরদিকে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কুঠরি সকলের অগ্রে ভিতরের দিকে দশ হস্ত প্রস্থ একশত হস্তের এক পথ ছিল, এবং সকলের দ্বার উত্তরদিকে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পথ ছিল দশ হাত চওড়া; সেখান থেকে দালানের ভিতরের খোলা জায়গায় যাবার জন্য এক হাত চওড়া একটা পথ ছিল। দালানের কামরাগুলো উত্তর দিকে খোলা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পথ ছিল দশ হাত চওড়া; সেখান থেকে দালানের ভিতরের খোলা জায়গায় যাবার জন্য এক হাত চওড়া একটা পথ ছিল। দালানের কামরাগুলো উত্তর দিকে খোলা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়িটার উত্তর দিকে দশহাত চওড়া এবং একশো হাত লম্বা বারান্দা ছিল, সেইদিকেই ছিল এর দরজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবেশ পথটি উত্তর দিকে থাকা সত্ত্বেও, প্রস্থে 10 হাত ও দৈর্ঘ্যে 100 হাত একটি রাস্তা প্রাঙ্গণটির দক্ষিণ পাশ বরাবর চলে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা রাস্তা দশ হাত চওড়া ছিল এবং একশো হাত লম্বা ঘরের সামনে পর্যন্ত চলে গেছে। এই ঘরের দরজা উত্তর দিকে গিয়েছিল।