Ezekiel 42:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপরিস্থ কুঠরীগুলো ক্ষুদ্র ছিল, কেননা গাঁথনির অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরী থেকে এদের স্থান অপ্রশস্ত বারান্দার দরুন সংকীর্ণ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপরের ঘরগুলি সরু ছিল, কেননা লম্বা বারান্দা দালানের নিচের ও মাঝের তলার তুলনায় সেই ঘরগুলির থেকে বেশি জায়গা নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপরিস্থ কুঠরীগুলি ক্ষুদ্র ছিল, কেননা গাঁথনির অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরী হইতে ইহাদের স্থান অপ্রশস্ত বারাণ্ডার দ্বারা ন্যূনীকৃত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপরিস্থ কুঠরিগুলি ক্ষুদ্র ছিল, কেননা গাঁথনির অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরি হইতে ইহাদের স্থান অপ্রশস্ত বারান্দার দ্বারা ন্যূনীকৃত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিতরের খোলা জায়গার থামগুলোর মত দালানের উপর তলা দু’টার কোন থাম ছিল না। কাজেই এই দালানের পথগুলো একটার উপর আর একটা ছিল না, বরং যত উপরে উঠে গেছে ততই ভিতরের দিকে ঢুকে গেছে; তাতে কামরাগুলো ক্রমশঃ ছোট হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিতরের খোলা জায়গার থামগুলোর মত দালানের উপর তলা দু’টার কোন থাম ছিল না। কাজেই এই দালানের পথগুলো একটার উপর আর একটা ছিল না, বরং যত উপরে উঠে গেছে ততই ভিতরের দিকে ঢুকে গেছে; তাতে কামরাগুলো ক্রমশঃ ছোট হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওপরতলা বা তিনতলার ঘরগুলি ছিল একতলা ও দোতলায় তুলনায় ছোট কারণ এই ঘরগুলির সামনে চওড়া বারান্দা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহেতু দালানটির উচ্চতায় তিনতল বিশিষ্ট ছিল এবং তাতে বাইরের প্রাঙ্গণের মত থাম ছিল না তাই উপরের কামরাগুলি মধ্যের ও তলার কামরাগুলির থেকে পিছনের দিকে ছিল| উপরের তল প্রস্থে মধ্যের তলের চেয়ে এবং মধ্যের তল প্রস্থে নীচের তলের চেয়ে সরু ছিল কারণ সেই স্থানে ঝুল বারান্দা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ওপরের দিকে ঘর গুলো ছোট ছিল, কারণ সেখান থেকে চলার পথ নেওয়া হয়েছিল নিচের অংশের মধ্য অংশের থেকে বেশী।