Ezekiel 42:6 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাদের তিন তলা ছিল, আর প্রাঙ্গণ-স্তম্ভের মত স্তম্ভ ছিল না, এজন্য অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরীগুলোর চেয়ে উপরের কুঠরীগুলো সঙ্কুচিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় তলার ঘরগুলির কোনও থাম ছিল না, যেমন উঠানের ছিল; সেই কারণে নিচের ও মাঝের তলার তুলনায় তাদের মেঝের জায়গা সংকুচিত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহাদের তিন শ্রেণী ছিল, আর প্রাঙ্গণ-স্তম্ভের সদৃশ স্তম্ভ ছিল না, এই জন্য অধঃস্থিত ও মধ্যস্থিত অপেক্ষা উপরের কুঠরীগুলি সঙ্কুচিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহাদের তিন শ্রেণী ছিল, আর প্রাঙ্গণ-স্তম্ভের সদৃশ স্তম্ভ ছিল না, এই জন্য অধঃস্থিত ও মধ্যস্থিত অপেক্ষা উপরের কুঠরিগুলি সঙ্কুচিত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের অন্যান্য বাড়িগুলোর মত এই তেতলা বাড়িটায় কোন থাম ছিল না যার উপর এর ভার থাকতে পারে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের তিন তলা ছিল এবং কোনস্তম্ভ ছিলনা। তাই ওপরের অংশ কমে গিয়েছিল নিচের এবং মাঝের অংশের থেকে।