Ezekiel 42:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাইরে কুঠরীগুলোর সমান্তরাল অথচ বাইরের প্রাঙ্গণের পাশে কুঠরীগুলোর সম্মুখে একটি বেড়া ছিল, তা পঞ্চাশ হাত লম্বা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে একটি বাইরের দেয়াল ছিল যেটা ঘরগুলি ও বাইরের উঠানের সমান্তরাল; এটা ঘরগুলির সামনে পঞ্চাশ হাত বাড়ান ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাহিরে কুঠরী সকলের অনুবর্ত্তী অথচ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরী সকলের অগ্রে এক বেড়া ছিল, তাহা পঞ্চাশ হস্ত দীর্ঘ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাহিরে কুঠরি সকলের অনুবর্তী অথচ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরি সকলের অগ্রে এক বেড়া ছিল, তাহা পঞ্চাশ হস্ত দীর্ঘ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দালানের পূর্ব দিকে একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনে উত্তর-দক্ষিণে লম্বা একটা পঞ্চাশ হাত দেয়াল ছিল। সেই দেয়ালের পূর্ব দিকে ছিল বাইরের উঠান। সেই দেয়ালটা দালানের চওড়ার সমান সমান ছিল। দালানের পূর্ব পাশটা বাইরের উঠানের দিকে চওড়ায় ছিল পঞ্চাশ হাত এবং উপাসনা-ঘরের দিকে লম্বায় ছিল একশো হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দালানের পূর্ব দিকে একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনে উত্তর-দক্ষিণে লম্বা একটা পঞ্চাশ হাত দেয়াল ছিল। সেই দেয়ালের পূর্ব দিকে ছিল বাইরের উঠান। সেই দেয়ালটা দালানের চওড়ার সমান সমান ছিল। দালানের পূর্ব পাশটা বাইরের উঠানের দিকে চওড়ায় ছিল পঞ্চাশ হাত এবং বায়তুল-মোকাদ্দসের দিকে লম্বায় ছিল একশো হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়ির বাইরের দেওয়ালটির ভিত ছিল তার দৈর্ঘ্যের অর্ধেক—অর্থাৎ পঞ্চাশ হাত পুরু এবং বাকি পঞ্চাশ হাতের উপরে নির্মিত হয়েছিল ঘরগুলি। একেবারে উপর তলায় পুরো লম্বা জায়গাটাতেই ঘর তৈরী করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার বাইরে ছিল এক দেওয়াল, যা কামরাগুলির সাথে সমান্তরাল ভাবে বাইরের প্রাঙ্গণে বরাবর গিয়েছিল| কামরাগুলির সামনে তা 50 হাত পর্যন্ত বিস্তৃত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিরে দেওয়াল ঘরের দিক থেকে গেছে বাইরের উঠোনের দিকে, উঠোন ছিল ঘরের সামনে দেওয়ালটা ছিল পঞ্চাশ হাত লম্বা।