Ezekiel 42:8 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ বাইরের প্রাঙ্গণের পাশে কুঠরীগুলোর লম্বা পঞ্চাশ হাত ছিল, কিন্তু দেখ, এবাদতখানার আগে তা এক শত হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাইরের উঠানের পাশে যে ঘরগুলি ছিল পঞ্চাশ হাত লম্বা, যে সারি পবিত্রস্থানের সবচেয়ে কাছে ছিল সেটি একশো হাত লম্বা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ বহিঃপ্রাঙ্গণের [পার্শ্বে] কুঠরীগুলির দীর্ঘতা পঞ্চাশ হস্ত ছিল, কিন্তু দেখ, মন্দিরের অগ্রে তাহা এক শত হস্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ বহিঃপ্রাঙ্গণের [পার্শ্বে] কুঠরিগুলির দীর্ঘতা পঞ্চাশ হস্ত ছিল, কিন্তু দেখ, মন্দিরের অগ্রে তাহা একশত হস্ত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কামরাগুলি বাইরের প্রাঙ্গন বরাবর ছিল তারা দৈর্ঘ্যে 50 হাত যদিও মন্দিরের দিকের দালানটি সম্পূর্ণ দৈর্ঘ্যে 100 হাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাইরের উঠোনে প্রাঙ্গণে পার্শ্বে ঘরগুলো লম্বায় পঞ্চাশ হাত ছিল, মন্দিরের সামনে তা একশ হাত লম্বা ছিল।